ভারতের বাজারে পথ চলার ১০ বছর পূর্ণ করেছে অম্বানির জিও (Reliance Jio)। আর তাই গ্রাহকদের জন্য দারুণ অফার নিয়ে হাজির সংস্থা। জিওভারত ৪জি ফিচার ফোন কিনে প্রথমবার রিচার্জ করলেই টানা ৬ মাস ভয়েস কল ও ডেটা পরিষেবা পাবেন গ্রাহকরা! ২জি ব্যবহারকারীদের জন্যও থাকছে দারুণ অফার।
ঠিক কী জানিয়েছে সংস্থা? জিওভারত ৪ জি মোবাইল অর্থাৎ A1, B1, B2 বা B3-এর মধ্যে যে কোনও মডেল কিনলেই পাবেন ৬ মাসের রিচার্জ। তবে এই অফারটি পাবেন দশেরা অর্থাৎ ২০ অক্টোবর পর্যন্ত। ফোন কিনতে মোট খরচ করতে হবে ১ হাজার ৪৯৯ টাকা। নিশ্চয়ই ভাবছেন, ফ্রিতে মোট কোন কোন পরিষেবা পাবেন? প্রতিমাসে মিলবে ১৪ জিবি ডেটা। আনলিমিটেড কলিংয়ের সুবিধা। প্রতিমাসে পাবেন ৩০০ মেসেজ।
আপনি ২ জি ফিচার ফোন ব্যবহারকারী? প্রতিমাসে ১৯৯ টাকার রিচার্জ করেন? তাহলে এবার ৬ মাসের জন্য একধাক্কায় খরচ করে ফেলুন ১২০০ টাকা। ডেটা, মেসেজ, কলিংয়ের সুবিধা ছাড়াও পাবেন জিওটিভি, জিওহটস্টার। ব্যবহার করতে পারবেন জিওপে-ও। এছাড়াও থাকছে নানারকম সুবিধা।
কিন্তু যারা কিনতে চাইছেন, তাঁরা কীভাবে পাবেন জিওভারত ফোন?
১. অনলাইন ও অফলাইন, দুভাবেই কিনতে পারেন এই ফোন। দাম ১, ৪৯৯ টাকা।
২. প্রথমে ১২৩ টাকার রিচার্জ করুন।
৩. ব্যস, আপনার কাজ শেষ। এবার ৬ মাস বিনা রিচার্জেই ব্যবহার করতে পারবেন ফোন। তবে মনে রাখবেন যে সিমে রিচার্জ করছেন, সেটিই ওই ফোনে রাখতে হবে।

Leave a Comment