ভারতWednesday , 7 October 2026
  1. Bangladesh
  2. Business
  3. Entertainment
  4. Food
  5. India
  6. Life Style
  7. Northeast India
  8. Politics
  9. Sports
  10. Technology
  11. Tourism
  12. Tripura
  13. West-bengal
  14. World
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর পিএ

Suman Debnath
July 13, 2026 5:30 pm
Link Copied!





ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক। এই হিসাবেই ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। সোমবার হাওড়া আদালতে তাঁকে হাজির করানো হয়েছে।

এখনও এই ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি পুলিশ, অভিযুক্ত বা অভিযোগকারিণীর পরিবারের তরফে। পুলিশ সূত্রে খবর, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করেন অভিযুক্ত। অভিযোগকারিণী তাঁরই সহকর্মী বলে জানা গিয়েছে।

অভিযোগকারিণী জানান, কোনও একটি কাজে গত ১২ এপ্রিল চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই অভিযুক্ত ওই মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এর পর গত ১২ জুন ওই মহিলা চ্যাটার্জিহাট থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এর প্রেক্ষিতে পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা শুরু করে পুলিশ। সোমবার ধৃতকে হাওড়া আদালতে হাজির করানো হয়। এই বিষয়ে বিশদে জানতে অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। যদিও ফোনে তিনি অধরা।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।