---Advertisement---

ট্রাম্পের সঙ্গে করমর্দন করতে অস্বীকার, প্রেসিডেন্টের সামনেই ‘ট্রাম্প ডান্স’! বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শিরোনামে ‘ডন’

By Suman Debnath

July 20, 2026 7:40 PM

ট্রাম্পের সঙ্গে করমর্দন করতে অস্বীকার, প্রেসিডেন্টের সামনেই ‘ট্রাম্প ডান্স’! বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শিরোনামে ‘ডন’

---Advertisement---


বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা তখনও কাটেনি। তার মধ্যেই ট্রফি বিতরণী মঞ্চে ঘটে গেল এমন এক ঘটনা, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। সেই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক।

অন্যদিকে, বিশ্বকাপ জয়ের আনন্দে তখন ভাসছে স্পেন। অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি, চারদিকে উল্লাস আর উৎসবের আবহ। সেই সময়ই এমন এক কাণ্ড ঘটান স্পেনের ফুটবলার মিকেল মেরিনো, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই তাঁর সিগনেচার ডান্সের ভঙ্গি নকল করে উদ্‌যাপন করেন মেরিনো।

রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন হয় স্পেন। স্পেনের সেলিব্রেশনের সময় ট্রাম্পের মঞ্চে দাঁড়িয়ে থাকা নিয়ে এমনিতেই কম বিতর্ক হয়নি। স্পেনের অধিনায়ক ট্রফি তোলার সময়ও ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চ ছেড়ে না যাওয়ায় দর্শকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে ফিফা সভাপতি ইনফান্তিনো তাঁকে সরে যেতে ইঙ্গিত করেন। সেই ঘটনাও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

আরও পড়ুন:  শুভমনের ‘ক্র্যাম্প’, বিরাট-রোহিতের ব্যাটে খরা সত্ত্বেও অক্ষর-সুন্দর জুটি ভারতকে জয়ে ফেরানোর পর কী বললেন অধিনায়ক?

তার ওপর উঠে এসেছে এই দুই ঘটনাও। দেখা যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে মেসিদের নাস্তানাবুদ করে স্পেনের অসাধারণ বিশ্বকাপ জয়ের কৃতিত্বের শিরোনামে জবরদস্ত ভাগ বসিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

পুরস্কার বিতরণী মঞ্চে রানার্স-আপ দলের ফুটবলারদের হাতে পদক তুলে দিচ্ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ট্রাম্প। সেই সময় রোমেরোকে দেখা যায় ইনফান্তিনোর সঙ্গে করমর্দন করলেও ট্রাম্পের দিকে হাত না বাড়িয়ে সোজা হেঁটে চলে যেতে। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়তেই তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে শুরু হয় জল্পনা। অনেকের দাবি, এটি ছিল ট্রাম্পের প্রতি প্রকাশ্য অসম্মান। আবার কেউ কেউ মনে করছেন, ফাইনাল হারের হতাশায় রোমেরো কারও সঙ্গেই সৌজন্য বিনিময়ে আগ্রহী ছিলেন না। তবে ঘটনাটি নিয়ে রোমেরো বা আর্জেন্টিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। ঘটনাটি ইচ্ছাকৃত ছিল, নাকি হতাশার আবেগের বহিঃপ্রকাশ— তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ট্রাম্পের সামনেই ‘ট্রাম্প ডান্স’!

পিছিয়ে ছিলেন না স্প্যানিশরাও। ট্রফি তুলে দেওয়ার পর ট্রাম্প যখন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো তাঁর বিখ্যাত নাচের ভঙ্গি অনুকরণ করতে শুরু করেন। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:  'লগান' 25 বছর উদযাপন করছে কারণ রাচেল শেলি আইকনিক চলচ্চিত্রের যাত্রার প্রতিফলন ঘটাচ্ছেন

ভিডিয়োয় দেখা যায়, ট্রাম্পের দিকে তাকিয়েই হাসিমুখে সেই নাচ করছেন মেরিনো। তাঁর সতীর্থরাও তখন বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মেতে রয়েছেন। অনেক সমর্থক মেরিনোর এই কাণ্ডকে মজার ছলে দেখলেও, অন্য একাংশের মতে, ট্রাম্পকে সামনে রেখে এমন অঙ্গভঙ্গি ছিল যথেষ্ট সাহসী পদক্ষেপ।

বিশ্বকাপে মেরিনোর অবদানও ছিল গুরুত্বপূর্ণ। ফাইনালে গোল না পেলেও নক-আউট পর্বে পর্তুগাল এবং বেলজিয়ামের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ট্রফি জয়ের সেলিব্রেশনে তাঁর এই নাচই এখন সবচেয়ে বেশি আলোচনায়।

বিশ্বকাপের ট্রফি বিতরণী অনুষ্ঠান জুড়েই ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়। মঞ্চে তাঁর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, দর্শকদের একাংশের দুয়োধ্বনি, রোমেরোর হাত না মেলানো এবং মেরিনোর এই ‘ট্রাম্প ডান্স’— সব মিলিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের রাত রাজনৈতিক আলোচনাতেও বিশেষ জায়গা করে নিয়েছে। জায়গা করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment