---Advertisement---

কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু আজ থেকেই, কোথায় ও কীভাবে পাবেন ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের প্রবেশপত্র?

By Suman Debnath

July 21, 2026 12:55 PM

কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু আজ থেকেই, কোথায় ও কীভাবে পাবেন ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের প্রবেশপত্র?

---Advertisement---


ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান। ডুরান্ড কাপ ২০২৬ (Durand Cup 2026)-এর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। আগামী ২৫ জুলাই বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন (Vivekananda Yuba Bharati Krirangan)-এ অনুষ্ঠিত হতে চলা এই বহুল প্রতীক্ষিত কলকাতা ডার্বির টিকিট বিক্রি মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে। টিকিট কেনার নিয়ম ও প্রবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকাও প্রকাশ করেছে ডুরান্ড কর্তৃপক্ষ।

ডুরান্ড কাপ আয়োজকদের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সমর্থকরা বুকমাইশো (BookMyShow)-এর অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এবারের কলকাতা ডার্বিতে একটি গুরুত্বপূর্ণ নিয়মও জারি করা হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই ম্যাচে মাঠে প্রবেশের জন্য শুধুমাত্র অনলাইনে টিকিট বুক করলেই হবে না, সেই টিকিটের মুদ্রিত বা কাগজের কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। অর্থাৎ শুধুমাত্র মোবাইলে ই-টিকিট দেখিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

আরও পড়ুন:  কুসংস্কার! বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ে মিলেয়ি

যাঁরা অফলাইনে টিকিট কিনতে চান, তাঁদের জন্য বিক্রির ব্যবস্থা শুরু হবে বুধবার, ২২ জুলাই থেকে। ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান (Mohun Bagan Super Giant)-এর ময়দান তাঁবু থেকে টিকিট সংগ্রহ করা যাবে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট বিক্রি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে ডার্বি ম্যাচ ছাড়া কলকাতায় অনুষ্ঠিত ডুরান্ড কাপের অন্যান্য ম্যাচের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সেই সব ম্যাচে ই-টিকিট বা এম-টিকিট দেখিয়েই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। অর্থাৎ অন্য ম্যাচগুলির জন্য কাগজের টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না।

প্রসঙ্গত, ২৫ জুলাই বিকেল ৫টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কলকাতা ডার্বি থাকায় সমর্থকদের মধ্যে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। সেই কারণেই টিকিট বিক্রি এবং স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে বাড়তি নিয়ম চালু করেছে আয়োজকরা।

আরও পড়ুন:  চোটের জন্য পুরো অনুশীলন করতে পারলেন না এমবাপ্পে, সেমিফাইনালে খেলতে পারবেন ফরাসি মহাতারকা? উত্তর দিলেন কোচ দেশঁ

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment