---Advertisement---

বিশ্বকাপ বিতর্কে পিছু হটলেন ইনফান্তিনো! প্রবল বিরোধিতার মুখে বাতিল বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা

By Suman Debnath

August 1, 2026 11:25 AM

বিশ্বকাপ বিতর্কে পিছু হটলেন ইনফান্তিনো! প্রবল বিরোধিতার মুখে বাতিল বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা

---Advertisement---


বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার স্বপ্ন ভেঙে গেল ফিফা সভাপতির। প্রবল বিরোধিতা, ফিফার অন্দরের অসন্তোষ এবং ইউরোপীয় ফুটবল মহলের চাপের মুখে শেষ পর্যন্ত বিতর্কিত প্রস্তাব থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ বাণিজ্যের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা আপাতত বাতিল করেছে ফিফা।

ইনফান্তিনোর পরিকল্পনা ছিল, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (FFE) নামে একটি নতুন বাণিজ্যিক সংস্থা গড়ে তোলা হবে। বিশ্বকাপ-সহ ফিফার বড় টুর্নামেন্টগুলির বাণিজ্যিক অধিকার সেই সংস্থার অধীনে আনা হবে এবং তার সংখ্যালঘু অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। ফিফার দাবি ছিল, এর মাধ্যমে কয়েকশো কোটি ডলার তোলা সম্ভব হবে, যা বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল উন্নয়নে খরচ করা হবে।

আরও পড়ুন:  'দাদা সব বদলে দিয়েছে, কোচ হিসেবে প্রথম বছরেই সফল'— কলকাতার মহারাজের প্রশংসায় দক্ষিণ আফ্রিকার মহারাজ

কিন্তু পরিকল্পনা প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা সবচেয়ে কঠোর অবস্থান নেয়। তাদের অভিযোগ, বিশ্বকাপের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতাকে বাণিজ্যিক বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হলে ফুটবলের স্বার্থের চেয়ে মুনাফাই বড় হয়ে উঠবে। উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও এই প্রস্তাবের বিরোধিতা করে। এমনকি ফিফার অন্দরেও মতবিরোধ প্রকাশ্যে চলে আসে।

চাপ এতটাই বেড়ে যায় যে, শেষ পর্যন্ত ইনফান্তিনো এক বিবৃতিতে জানান, এই পরিকল্পনা ফুটবল পরিবারে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি করেছে। তাই বৃহত্তর স্বার্থে প্রস্তাবটি আর এগিয়ে নিয়ে যাওয়া হবে না। তাঁর কথায়, ফুটবলের ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যদিও পরিকল্পনা প্রত্যাহার করেও বিতর্ক থামছে না। ইউরোপের একাধিক ফুটবল প্রশাসক মনে করছেন, এই ঘটনা ইনফান্তিনোর নেতৃত্বের উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। আগামী দিনে ফিফার প্রশাসনিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক ফুটবল মহল।

আরও পড়ুন:  ‘অকাল ডার্বি’-র আগে কেন বিরক্ত কোচেরা? বিদেশিহীন দলই নামাবেন তাঁরা? কোথায় দেখবেন খেলা? সব প্রশ্নের উত্তর জেনে নিন

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment