---Advertisement---

গম্ভীরের টিমে বড় ধাক্কা! ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি ভরসার কোচকে, ফিরছেন কেকেআরে?

By Suman Debnath

July 28, 2026 8:55 PM

গম্ভীরের টিমে বড় ধাক্কা! ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি ভরসার কোচকে, ফিরছেন কেকেআরে?

---Advertisement---


গৌতম গম্ভীরের কোচিং দলে বড় ধাক্কা। তাঁর অন্যতম বিশ্বস্ত সহযোগী এবং সহকারী কোচকে ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হল। ইংল্যান্ড সফরের সাদা বলের সিরিজ শেষ হওয়ার পরই তাঁকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

খবর অনুযায়ী, নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক রায়ান টেন দুশখাতে ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি পাওয়ার পর এ বার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচিং দলে যোগ দিতে চলেছেন। অর্থাৎ, গম্ভীরের সঙ্গ ছেড়ে ফের পুরনো ঠিকানায় ফিরতে পারেন তিনি।

মঙ্গলবার ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থাকে জানিয়ে দেন, গম্ভীরের কোচিং দলের ফিল্ডিং কোচ টি দিলীপ ও রায়ানের চুক্তির মেয়াদ আর বাড়ানো হচ্ছে না।

রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর যখন ভারতের প্রধান কোচ হন গৌতম গম্ভীর, তখন নিজের পছন্দেই রায়ানকে সাপোর্ট স্টাফে নিয়ে আসেন। ব্যাটিং ও ফিল্ডিং— দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর সময়েই ভারত ২০২৫ এশিয়া কাপ এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপ জেতে।

আরও পড়ুন:  ভার-বিতর্কের ঝড় তুলল সুইৎজারল্যান্ডও! এমবোলোর লাল কার্ড নিয়ে তোপ

তবে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও ছিল। টেস্ট ক্রিকেটে গম্ভীর-দুশখাতে জুটির কার্যকালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি খোয়ায় ভারত। পাশাপাশি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ব্যবধানে সিরিজও হারতে হয় ভারতকে। সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে টি-২০ সিরিজও হারতে হয় ভারতীয় দলকে।

কেকেআরের সঙ্গে রায়ানের সম্পর্ক অবশ্য নতুন নয়। ক্রিকেটার হিসেবে তিনি ২০১২ ও ২০১৪ সালে কেকেআরের আইপিএলজয়ী দলের সদস্য ছিলেন। পরে ২০২২ সালে ফিল্ডিং কোচ হিসেবে ফের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন। ২০২৪ সালে গৌতম গম্ভীর মেন্টর এবং চন্দ্রকান্ত পণ্ডিত প্রধান কোচ থাকাকালীন আইপিএল জয়ী নাইটদের কোচিং স্টাফেও ছিলেন তিনি। এরপর গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনিও ভারতীয় দলে যোগ দেন।

আরও পড়ুন:  গম্ভীরের আস্থা অর্জনে ব্যর্থ, এবার ইংল্যান্ডেই নতুন চ্যালেঞ্জ! ইয়র্কশায়ারের জার্সিতে নতুন ইনিংস এই ভারতীয় টেস্ট বোলারের

এবার নাইট শিবিরে তাঁর প্রত্যাবর্তনে কোচ অভিষেক নায়ারের সঙ্গে ফের কাজ করার সুযোগ পেতে পারেন রায়না। অন্যদিকে, ভারতীয় দলের সাপোর্ট স্টাফে এই শূন্যস্থান কীভাবে পূরণ করা হবে, সেটাই এখন দেখার। বোর্ড সচিব জানিয়েছেন, তাঁদের বিকল্প খোঁজা হচ্ছে। শীঘ্রই তাদের নাম ঘোষণা করা হবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment