ইন্ডিয়া ব্লকের সভা ঘিরে দিল্লিতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একাধিক রাস্তায় বিধিনিষেধ

By Suman Debnath

October 31, 2026 2:45 PM

ইন্ডিয়া ব্লকের সভা ঘিরে দিল্লিতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একাধিক রাস্তায় বিধিনিষেধ


রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লক রবিবার ‘দিল্লি চলো’র ডাক দিয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রয়ণ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, ১ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি বুঝে বিভিন্ন জায়গায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। সমাবেশে যোগ দিতে আসা নেত-কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা, এসআইআর বাতিল এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ ও আইনি সুরক্ষা সংক্রান্ত সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে রবিবার রামলীলা ময়দানে (Ramlila Maidan) সভার ডাক দিয়েছে ইন্ডিয়া (INDIA)। বিভিন্ন রাজ্য থেকে বিরোধী দলের নেতা-কর্মীরা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছতে শুরু করেছেন। ১০ থেকে ১২ লক্ষ মানুষের জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রামলীলা ময়দানের ধারণক্ষমতা এক লক্ষেরও কম। ফলে সমাবেশকে ঘিরে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় যানজটের আশঙ্কা করেছে সরকার।

আরও পড়ুন:  আজ সুপ্রিম কোর্টে অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির মামলার শুনানি

আরও পড়ুন: রামলীলা ময়দানে সভার ছাড়পত্র মিললেও মিছিলে আপত্তি পুলিশের! রামলীলায় জমায়েতের ডাক দীপকে-নেহার

দিল্লি পুলিশের (Delhi Police) নির্দেশিকা অনুযায়ী, নেতাজি সুভাষ মার্গ টি-পয়েন্ট, রাজঘাট, দিল্লি গেট, আইটিও এ-পয়েন্ট, অজমেরি গেট রেড লাইট, রঞ্জিত সিং ফ্লাইওভার, ঝান্ডেওয়ালান গোলচত্বর, তুর্কমান গেট এবং মিরদার্ড চক-সহ মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। বাহাদুর শাহ জাফর মার্গ, রাজঘাট-জওহরলাল নেহরু মার্গ, ডিবিজি রোড এবং মিন্টো রোডেও নিয়ন্ত্রণ জারি করা হতে পারে।

বিশেষ করে আইটিও থেকে দিল্লি গেটের মধ্যবর্তী বাহাদুর শাহ জাফর মার্গ, রাজঘাট ও অজমেরি গেটের মধ্যে জওহরলাল নেহরু মার্গ, অরুণা আসফ আলি রোড, মিন্টো রোড, দেশবন্ধু গুপ্ত রোড এব বরাখম্বা রোডে যানজটের আশঙ্কা রয়েছে।  কমলা মার্কটে ও হামদর্দ চক সংলগ্ন এলাকাতেও যান চলাচল ব্যাহত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে সেন্ট্রাল রেঞ্জের বিভিন্ন এলাকায় অতিরিক্ত ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। গাড়ির গতিপথ নিয়ন্ত্রণ, নির্দিষ্ট পার্কিং এলাকায় চালকদের পৌঁছে দেওয়া এবং রামলীলা ময়দানের আশপাশে যানজট মোকাবিলার দায়িত্ব থাকবেন তাঁরা।

আরও পড়ুন:  রাহুল-ডেরেকদের বাস মাঝপথে আটকাল দিল্লি পুলিশ, রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রিয়াঙ্কার

আরও পড়ুন: আমেরিকার জিপিএসের উপর নির্ভরতা কমাতে ভারতের নায় উদ্যোগ, মহাকাশে বিশেষ স্যাটেলাইট উৎক্ষেপণ ইসরোর

জরুরি পরিষেবা এবং আপৎকালীন পরিস্থিতির জন্য লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালের কাছে পৃথক লেনের ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের বিপরীতে রেল পার্কিং এলাকা, দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পার্কিং লট এবং রাজঘাটে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। সমাবেশে যোগ দিতে আসা নেত-কর্মীরাও এই পার্কিং এলাকাগুলি ব্যবহার করতে পারবেন।

এদিকে, রবিবার নয়াদিল্লি রেলস্টেশনে যাতায়াতকারী যাত্রীদের আগাম পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দিয়েছে পুলিশ। ডিবিজি রোডের দিক থেকে স্টেশনে যেতে হলে চেমসফোর্ড রোড, কনট প্লেসের আউটার সার্কেল, মিন্টো রোড এবং ভাবভূতি মার্গ ব্যবহার করা যাবে। পূর্ব দিল্লি থেকে আসা যাত্রীরা আইটিও, দীনদয়াল উপাধ্যায় মার্গ এবং ভাবভূতি মার্গ হয়ে স্টেশনে পৌঁছতে পারবেন।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment