---Advertisement---

মারাত্মক রহস্য: MLA হস্টেলের সাত তলা থেকে সোজা নীচে পড়ে শেষ নামী বিজেপি নেতা, মৃত্যু না হত্যা?

By Suman Debnath

July 28, 2026 5:51 PM

মারাত্মক রহস্য: MLA হস্টেলের সাত তলা থেকে সোজা নীচে পড়ে শেষ নামী বিজেপি নেতা, মৃত্যু না হত্যা?

---Advertisement---


উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউয়ে (Lucknow) অত্যন্ত সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যু হল প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি ওবিসি মোর্চার (BJP OBC Morcha) নেতা নানক রাম ভুর্জির। মঙ্গলবার বিধায়ক নিবাসের (MLA Residence) সাততলা থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছড়ায় তীব্র চাঞ্চল্য।

কী ঘটেছিল

চোখের সামনে গোটা ঘটনা দেখেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী মহম্মদ আরিফ (Eyewitness Mohammad Arif)। খবর পেয়ে সিভিল হাসপাতালে (Civil Hospital) ছুটে যান নানক রামের দুই ছেলে উত্তম ও পুরুষোত্তম। হাসপাতালের মর্গের বাইরে ভিড় জমান পরিজন ও অনুগামীরা।স্থানীয় সূত্রে খবর, ঘটনার পরেই খবর পেয়ে ছুটে আসেন পুলিশের পদস্থ কর্তারা।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠিয়েছে পুলিশ। তবে ঠিক কী কারণে এবং কী পরিস্থিতিতে তিনি এই পদক্ষেপ করলেন, তা এখনও স্পষ্ট নয় বলেই জানাচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:  আন্দোলনে ইতি টানল আরশোলারা - Dainik Statesman

মুখ খুলছে না পুলিশ

ঘটনাস্থল থেকে পাওয়া প্রমাণ, সিসিটিভি ফুটেজ (CCTV Footage) এবং অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ পুলিশ আধিকারিকেরা। আত্মহত্যার সম্ভাবনার কথা প্রাথমিক ভাবে উঠে এলেও পুরো ঘটনার নেপথ্যে কী কারণ, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও।

কে এই নানক রাম ভুর্জি

রাজ্যের প্রাক্তন মন্ত্রী নানক রাম ভুর্জি দীর্ঘ দিন ধরে বিজেপির ওবিসি মোর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের অন্দরে সমাজের প্রান্তিক ও অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিত্বকারী মুখ হিসেবে পরিচিত ছিলেন। উত্তরপ্রদেশের রাজনীতিতে তাঁর আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এই প্রতিবেদনটির বিষয় অত্যন্ত সংবেদনশীল। কারও মনে যদি আত্মহননের চিন্তা আসে বা কেউ মানসিক ভাবে সংকটে থাকেন, তা হলে সাহায্যের জন্য যোগাযোগ করুন।

Lifeline Foundation

আরও পড়ুন:  মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে উচ্চপর্যায়ের বৈঠক মোদির, জ্বালানি নিরাপত্তা ও তেল সরবরাহে বিশেষ নজর কেন্দ্রের

Number: +91 90880 30303 / +91 91639 40404

Hours: 10:00 AM – 10:00 PM daily

Languages: Bengali, Hindi, English

iCALL (TISS)

Number: 022-25521111

Hours: Monday to Saturday, 10:00 AM – 8:00 PM

Languages: Bengali, Hindi, English

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment