---Advertisement---

আকাশবাণী ভবনে বিক্ষোভের জের, রাহুল-প্রিয়াঙ্কাদের বিরুদ্ধে এফআইআর দিল্ল পুলিশের

By Suman Debnath

October 7, 2026 12:15 PM

আকাশবাণী ভবনে বিক্ষোভের জের, রাহুল-প্রিয়াঙ্কাদের বিরুদ্ধে এফআইআর দিল্ল পুলিশের

---Advertisement---


আকাশবানী ভবন চত্বরে অনুমতি ছাড়া প্রবেশ এবং বিক্ষোভ দেখানোর অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং কয়েক জন বিরোধী নেতা ও সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মঙ্গলবার সংসদ চত্বর থেকে নির্বাচন সদন পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখায় বিরোধী সাংসদেরা। এদিন মিছিল থেকে তাঁরা ভোটপ্রক্রিয়া অনিয়ম নিয়ে সরব হন। তবে নির্বাচন সদনের কাছেই মিছিল আটকে দেয় পুলিশ। এরপর বিরোধী নেতারা রাস্তায় বিক্ষোভ দেখান।

আরও পড়ুন: ভোটচুরির বিরুদ্ধে দিনভর বিক্ষোভ, আটকের কয়েক ঘণ্টা পরে ছেড়ে দেওয়া হয় রাহুল-প্রিয়াঙ্কাকে

সেই সময় রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী-সহ বেশ কয়েক জন নেতা আকাশবাণী ভবনে প্রবেশ করেন। সেখানে তাঁরে অবস্থানে বসে পড়েন। পুলিশ তাঁদের বার বার ওই এলাকা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তাঁরা তা মানেননি বলে অভিযোগ। তাঁদের দাবি ছিল, নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বিরোধী সাংসদদের একটি প্রতিনিধি দলেরর বৈঠক করতে দিতে হবে।

প্রায় আট-নয় ঘণ্টা ধরে চলে এই অবস্থান-বিক্ষোভ। শেষ পর্যন্ত সন্ধ্যায় পুলিশ আকাশবাণী ভবন চত্বর থেকে রাহুল, প্রিয়াঙ্কা-সহ বিক্ষোভকারীদের আটক করে। কয়েক ঘণ্টা পর অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ‘গণেশ, তোমার কাজ শেষ’, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ইন্ডি জোটের মিছিল, সেই মিছিল আটকাল পুলিশ

দিল্লি পুলিশের দাবি, আকাশবাণী ভবন চত্বরে প্রবেশের জন্য আগাম কোনও অনুমতি নেওয়া হয়নি। পাশাপাশি, পুলিশ বার বার সরে যেতে বলেও বিক্ষোভকারীরা তা শোনেননি। আকাশবাণী কর্তৃপক্ষের তরফে অভিযোগ পাওয়ার পরই তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিরোধী দলগুলির কোনও প্রতিনিধি দল কমিশনেরর সঙ্গে বৈঠকের জন্য কোনও আবেদন করা হয়নি। তবে রাহুল (Rahul Gandhi)-প্রিয়াঙ্কাদের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় মামলা দায়ের হয়েছে, তা নিয়ে এখনও জানা যায়নি।

দেখুন:

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment