রাজধানীকে টপকে ধোঁয়াশায় মুখ ডুবিয়েছে মায়ানগরী! বাড়ছে উদ্বেগ

By Suman Debnath

October 24, 2026 2:40 PM

রাজধানীকে টপকে ধোঁয়াশায় মুখ ডুবিয়েছে মায়ানগরী! বাড়ছে উদ্বেগ


রাজধানীর থেকেও আরও বিষাক্ত হয়ে উঠছে মুম্বইয়ের বায়ু। গ্যাস চেম্বার দিল্লির একিউআই-কে টপকে উপরে উঠে এসেছে মুম্বই। ২০২৬ সালে এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুম্বইয়ের একিউআই দিল্লিকে ছাড়িয়ে গিয়েছে। কিন্তু আরব সাগর অনেকদিন ধরেই মুম্বইয়ের জন্য দূষণের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করছে। সেখানে মুম্বইয়ের বায়ু কী করে এত বিষাক্ত হয়ে উঠল?

২০২৬ সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের একিউআই প্রায় ৪০০ ছুঁয়ে ফেলেছিল। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। গত সপ্তাহে ভারতে দূষণের মাত্রার হিসেবে শীর্ষস্থানে চলে গিয়েছিল মুম্বই। যানবাহন নির্গমনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলো দূষণের ক্ষেত্রে একমাত্র ফ্যাক্টর নয়।

সেই সঙ্গে উৎসবের মরশুমে বাজি পোড়ানো ও গ্রামীণ এলাকায় আবর্জনা পোড়ানোর ফলে তৈরি বিষাক্ত মিশ্রণ বাতাসকে খারাপ করে তুলছে। তবে দিল্লির পরিস্থিতিও যে ভালো তেমনটা নয়, রাজধানীরও পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। দশেরার পরদিন থেকে দিল্লির বাতাসে দূষিত কণার পরিমাণ গত পাঁচ বছর দশেরা-পরবর্তী সময়কালের নিরিখে সবচেয়ে বেশি।

আরও পড়ুন:  ১৩টির বদলে বছরে ১২ বার রিচার্জ, নতুন নিয়মের স্বস্তির খবর শোনালেন রাঘব চাড্ডা

দশেরার পরদিন দিল্লির একিউআই ছিল ২৪৫। নিষেধাজ্ঞা সত্ত্বেও দিল্লির একাংশে বিপুল পরিমাণে বাজি ফাটিয়েছেন বাসিন্দারা। তার ফলস্বরূপ দমবন্ধকর আবহাওয়ার দেখা মিলেছে। সামনে দিওয়ালি হওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে মনে করছেন অনেকে। এবার দিল্লির পাশাপাশি তাতে সামিল হয়েছে মুম্বই।

আরও পড়ুন: গ্র্যাপ-এ মিলছে না কোনও সুফল, বিষাক্ত থাকছে দিল্লির বাতাস

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ‘সুপার এল নিনো’-র প্রভাবে আগামিদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বম্বে হাইকোর্টও প্রশ্ন তুলছে, দিল্লির তুলনায় মুম্বই কীভাবে আরও বেশি দূষিত হতে পারে?

The post রাজধানীকে টপকে ধোঁয়াশায় মুখ ডুবিয়েছে মায়ানগরী! বাড়ছে উদ্বেগ appeared first on Dainik Statesman.

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment