ইন্ডিয়া জোটের পাশে ককরোচ জনতা পার্টি

By Suman Debnath

October 29, 2026 1:09 PM

ইন্ডিয়া জোটের পাশে ককরোচ জনতা পার্টি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যেই কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আন্দোলনে সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশে সমর্থন ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছে সংগঠনটি। বুধবার সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সমাজমাধ্যমে লিখেছেন, ‘জ্ঞানেশকে যেতেই হবে। দেশ সবার আগে।

সিজেপির বক্তব্য, এসআইআর-এর জেরে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে গণতন্ত্রের মূল ভিত্তিই প্রশ্নের মুখে পড়ছে। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা ফিরিয়ে আনতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন বলেও দাবি করেছে তারা। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর ও জওহরলাল নেহরুর ভাবনার প্রসঙ্গ টেনে সিজেপি জানিয়েছে, জাতি, ধর্ম, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা কিংবা আর্থিক অবস্থান—কোনও কিছুর ভিত্তিতেই নাগরিকের ভোটাধিকার আলাদা হতে পারে না।

আরও পড়ুন:  জ্ঞানেশ কুমারের নিয়োগ-সহ সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত শুনানির আবেদন, সুপ্রিম কোর্টে মমতা শিবির

সিজেপির এই ঘোষণা বিরোধীদের এসআইআর-বিরোধী প্রচারে তাৎপর্যপূর্ণ। এর আগে সংগঠনের নেতাদের গ্রেফতারির ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিয়ে সরব হয়েছিলেন। এবার ভোটাধিকার রক্ষার দাবিতে দুই পক্ষের অবস্থান কাছাকাছি এল। উল্লেখ্য যে, ইন্ডিয়া জোটের ১ নভেম্বরের কর্মসূচির মূল সুর ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’। 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment