---Advertisement---

রামমন্দিরে টাকা চুরির অভিযোগ, সিসিটিভিতে ৮৫ বার টাকা নেওয়ার ছবি, সিট-এর চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

By Suman Debnath

September 26, 2026 12:20 PM

রামমন্দিরে টাকা চুরির অভিযোগ, সিসিটিভিতে ৮৫ বার টাকা নেওয়ার ছবি, সিট-এর চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

---Advertisement---


অযোধ্যার রামমন্দিরে (Ayodhya Ram Mandir) দানবক্স থেকে টাকা চুরি করার অভিযোগে নতুন তথ্য উঠে এল। রামমন্দিরে (Ayodhya Ram Mandir) দান করা অর্থ গণনার সময় এক অভিযুক্তকে ৮৫ বার টাকা সরিয়ে নিতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সিটের (SIT) পেশ করা চার্জশিটে এমনই তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, দান করা অর্থ গণনার সময় বারবার টাকা সরাতে দেখা গিয়েছে।

আট অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা চার্জশিটে সিসিটিভি (CCTV) ফুটেজের পাশাপাশি মোবাইল ফোনের চ্যাট এবং কল ডিটেল রেকর্ডের উল্লেখ করা হয়েছে। চার্জশিটে এমন বহু ঘটনারও উল্লেখ রয়েছে, যেখানে কয়েকজন অভিযুক্ত অন্যদের টাকা সরাতে সাহায্য করেছেন বলে অভিযোগ।

আরও পড়ুন: রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে ভারতের কড়া জবাব, সন্ত্রাস চালানো নিয়ে হুঁশিয়ারি

৮৫ বার টাকা নেওয়ার অভিযোগ

চার্জশিট অনুযায়ী, অবিনাশ শুক্লাকে সিসিটিভি ফুটেজে (CCTV) ৮৫ বার দানের টাকা সরিয়ে নিতে দেখা গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। আট অভিযুক্তের মধ্যে অবিনাশই সবথেকে বেশি বার টাকা সরিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এছাড়াও অন্যদের টাকা সরাতে তিনি চার বার সাহায্য করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

লবকুশ মিশ্র একবার দানের টাকা সরিয়েছেন এবং অন্যদের টাকা সরাতে ৫২ বার সাহায্য করেছেন বলে অভিযোগ তদন্তকারীদের। অনুকল্প মিশ্রের বিরুদ্ধে অন্যদের টাকা সরাতে ৫৬ বার সাহায্য করার অভিযোগ রয়েছে।

অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী রামা শঙ্কর মিশ্রকেও একবার দানের টাকা সরাতে দেখা গিয়েছে বলে চার্জশিটে দাবি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ (CCTV) ছাড়াও অভিযুক্তদের মোবাইল ফোনের চ্যাট এবং কল রেকর্ডও খতিয়ে দেখা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ইরানের ৭ দিনের শান্তি প্রস্তাব খারিজ ট্রাম্পের, মধ্যবর্তী নির্বাচনের পর ফের মার্কিন হামলার সম্ভাবনা

রাম মন্দিরের দান সংক্রান্ত মামলায় ৮ অভিযুক্ত

চার্জশিটে যে আটজনের নাম রয়েছে, তাঁরা হলেন-অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামা শঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামা শঙ্কর ওরফে টিন্নু।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের  (Ayodhya Ram Mandir) সদস্য কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতে ২৫ জুন এই মামলা দায়ের করা হয়েছিল। ভক্তদের দেওয়া দান চুরি, আত্মসাৎ এবং পরিকল্পিতভাবে অর্থ তছরুপের কথা অভিযোগে বলা হয়েছিল।

এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, চার্জশিটে প্রায় ৯৮ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের (Ayodhya Ram Mandir) তৎকালীন সাধারণ সম্পাদক চম্পত রাই, অনিল মিশ্র এবং গোপালজি।

দেখুন:

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment