---Advertisement---

হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ৮, আহত ১০

By Suman Debnath

August 8, 2026 12:50 PM

হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ৮, আহত ১০

---Advertisement---


হিমাচল প্রদেশের চাম্বায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। মৃতদের মধ্যে বাসের ড্রাইভার ও কন্ডাক্টরও রয়েছেন। জানা গিয়েছে, শনিবার সকালে যাত্রীবাহী প্রাইভেট বাসটি উল্টে ১০০ ফুট গভীর খাদে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ গোটা ঘটনা৩র তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ যাত্রীবাহী বাসটি বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে রওনা হয়। বাসটিতে ড্রাইভার ও কন্ডাক্টর মিলিয়ে ১৮ জন যাত্রী ছিলেন। প্রায় তিন কিলোমিটার অতিক্রম করার পর দেবীকোঠির কাছে চালুজ মোড়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারায়। এরপর টাল সামলাতে না পেরে বাসটি উল্টে গিয়ে গভীর খাদে পড়ে যায়।

আরও পড়ুন:  ‘আন্না আন্দোলনের ইতিহাস ভুলবেন না’, সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে মোদি সরকারকে কড়া বার্তা কেজরিওয়ালের

জানা গিয়েছে, দুর্ঘটনার পরে অনেকেই বাসের তলায় চাপা পড়ে যান। আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। এরপরে তাঁরা পুলিশে খবর দেন। এনডিআরএফ, পুলিশ, হোমগার্ড ও দমকলবাহিনীদের নিয়ে গঠিত উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা বাস থেকে যাত্রীদের বের করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রের খবর, আহত ১০ জনের মধ্যে ৬ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ৬ জনকে চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চাম্বার দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃতের সংখ্যা বেড়ে ৯৮

আরও পড়ুন:  ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট কবে আসবে? RBI গভর্নরের বড় আপডেট

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসটি পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment