দশেরায় বাংলায় এলেন রণবীর কাপুর, বাংলায় করমুক্ত নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

October 21, 2026 1:15 PM

দশেরায় বাংলায় এলেন রণবীর কাপুর, বাংলায় করমুক্ত নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


নীতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’ ঘিরে দর্শকের মধ্যে উন্মাদনার পারদ ক্রমশ বাড়ছে। এর মধ্যেই নবমীর রাতে ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন অভিনেতা রণবীর কাপুর এবং যশ। মঙ্গলবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে দশেরার অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে থেকে ছবিটি নিয়ে বড় ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গে করমুক্ত করা হয়েছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিটিকে।

আরও পড়ুন: টাইগার শ্রফের নিরাপত্তায় পুলিশি প্রহরা, তিন অভিযুক্তকে নিয়ে মুম্বাই রওনা পুলিশের

অনুষ্ঠানে রণবীর ও যশ ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা। মুখ্যমন্ত্রী বলেন, ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর মতো ছবির ক্ষেত্রেও করমুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা হবে। সেই তালিকায় যুক্ত হল ‘রামায়ণ’-ও। সিনেমায় রামের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ। দুটি পর্বে মুক্তি পাওয়ার কথা এই মহাকাব্যনির্ভর ছবির।

আরও পড়ুন:  সপ্তপদীর ঝলকে উত্তম স্মরণ নমোর , শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দুও
Image: IANS

ভারতীয় পুরাণ ও মহাকাব্যকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও ছবি তৈরি করার কথাও জানিয়েছন মুখ্যমন্ত্রী। তাঁর আশা, আগামী দিনে শ্রীকৃষ্ণ ও অর্জুনকে নিয়েও ছবি তৈরি করা হবে। মহাভারতকেও বড় পর্দায় নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদী।কলকাতায় এসে দশেরায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন রণবীর। কলকাতায় এসে সকলের সঙ্গে এই উৎসব ভাগ করে নিতে পেরে তিনি আনন্দিত।

আরও পড়ুন: দীপাবলিতে রণবীর কাপুরের ‘রামায়ণ’ দেখতে চান? আগাম বুকিংয়ে আয় প্রায় ৫ কোটি, মুম্বইয়ে টিকিটের দাম ২,৭৭০ টাকা

দশেরা নিয়ে তিনি বলেন, অশুভ শক্তি যতই ক্ষমতাশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ভালোরই জয় হয়। সকলকে সত্যের পথে চলার আহ্বান জানিয়ে ‘রামায়ণ’-এর গোটা দলের তরফে দশেরার শুভেচ্ছা জানান তিনি। শেষে তাঁর মুখে শোনা যায় ‘জয় শ্রীরাম’।অন্যদিকে কলকাতার সঙ্গে নিজের পুরনো স্মৃতি কথা ভাগ করে নেন দক্ষিণী অভিনেতা যশ। রাবণের চরিত্রে অভিনয় করতে তাঁকে দেখা যাবে। তিনি বলেন, বহু বছর আগে ট্রেনে চেপে কলকাতায় এসেছিলেন তিনি।

আরও পড়ুন:  তরমুজ কাটার ভুলেই তর্ক, তারপর ডাগআউটে কান্নায় ভেঙে পড়লেন ‘লাফটারসেন’, ফাঁস করলেন বিগ বসের ঘরের সবচেয়ে বড় ভয়
Image: IANS

২০০৪ বা ২০০৫ সালের সেই সফরের স্মৃতি তাঁর আজও মনে রয়েছে। এই শহর থেকেই তাঁর নাটকের যাত্রা শুরু হয়। কলকাতার নানা ধরনের মিষ্টি খাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। নীতেশ তিওয়ারী পরিচালিত রামায়ণ মুক্তি পাবে ৫ নভেম্বর। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম, এই পাঁচটি ভাষায় ছবিটি মুক্তি পাবে। দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।

দেখুন: ঘাট পরিদর্শন শেষে চোরবাগানে স্বজনহারাদের সঙ্গে কথা বললেন শুভেন্দু

 

 

 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment