শরৎ এল রে: মহাষ্টমীর পুজোয় কাজল, মেয়ে নাইসা ও বোন তানিশার সঙ্গে পুজো দিলেন অভিনেত্রী

By Suman Debnath

October 19, 2026 4:20 PM

শরৎ এল রে: মহাষ্টমীর পুজোয় কাজল, মেয়ে নাইসা ও বোন তানিশার সঙ্গে পুজো দিলেন অভিনেত্রী


মহাষ্টমীর পুজোয় সোমবার মুম্বইয়ের বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপে হাজির হলেন বলিউড অভিনেত্রী কাজল। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। দেবী দুর্গার (Durga Puja) সামনে তাঁকে প্রার্থনা করতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে নাইসা দেবগন এবং বোন তানিশা মুখোপাধ্যায়। নাইসার ঘনিষ্ঠ বন্ধু ওরিও ছিলেন মণ্ডপে।

আরও পড়ুন: শরৎ এল রে: ৮০ বছরে পদার্পণ কাজল-রানির পরিবারের দুর্গাপুজো, গুরুভায়ুর মন্দিরের আদলে নজরকাড়া মণ্ডপ

পুজোর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাঁদের। সকলের মুখেই ছিল হাসি, পরনে উৎসবে সাজ। হলুদ শাড়ির সঙ্গে নীল ব্লাউজে নজর কাড়েন কাজল। অন্যদিকে লাল শাড়িতে দেখা যায় তানিশাকে। হলুদ সালোয়ার স্যুটে সেজেছিলেল নাইসাও। সব মিলিয়ে পরিবারের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠেন অভিনেত্রী।

আরও পড়ুন:  অস্কারের দৌড়ে ভারতের বাজি মারাঠি 'গোনধল'

মা দুর্গার আশীর্বাদন নেওয়া থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ সব মিলিয়ে উত্তর মুম্বাই সর্বজনীন দুর্গাপুজো (Durga Puja) সমিতির মণ্ডপে তারকাদের আনাগোনা অব্যাহত। উৎসবের আনন্দ, তারকাদের উপস্থিতি এবং পরিচিতদের সঙ্গে পুনর্মিলনে জমজমাট হয়ে উঠেছে এই পুজো প্রাঙ্গন।

আরও পড়ুন: টাইগার শ্রফের হামলার ঘটনায় গ্রেপ্তার ৩, রাজস্থানের কোট থেকে পাকড়াও

কয়েকদিন আগেই মণ্ডপে পুজো দিতে এসেছিলেন অভিনেতা রণবীর কাপুর। লাল-সোনালি রঙের কুর্তার সঙ্গে সাদা পায়জামায় সেজে দুর্গার আশীর্বাদ নেন তিনি। পরে আলোকচিত্রগ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং ছবিও তোলেন। সেখানে দেখা  হয়’ ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গেও।

তবে মণ্ডপে রণবীরের একটি বিশেষ মুহূর্ত নজর কেড়েছিল অনুরাগীদের। গায়িকা হরশদীপ কৌর যখন ‘কবীরা’ গানটি গাইতে শুরু করেন, তখন মঞ্চে মাইক্রোফোন হাতে তাঁর সঙ্গে গলা মেলানরণবীরও। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, গান গাওয়ার পাশাপাশি দর্শকদের দিকেও মাইক্রোফোন এগিয়ে দেন অভিনেতা। যাতে তাঁরাও গানে যোগ দিতে পারেন। মুহূর্তটি দ্রুত নজর কাড়ে অনুরাগীদের।

আরও পড়ুন:  যশের ‘টক্সিক’-এর দাপটে শো-সংকটে বাংলা ছবি, ক্ষোভ ‘মায়া সত্য ভ্রম’-এর টিমের

দেখুন: ৪০ বছরে নাকতলা উদয়ন সংঘ, মণ্ডপে ফুটে উঠল বাঙালির পঞ্জিকা-ঐতিহ্য

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment