---Advertisement---

১২ বছর পর ‘দেশু’তে ফের সেই আগুন, দেব-শুভশ্রীর প্রেমে উসকে উঠল পুরনো নেশা

By kolamkotha.com

September 8, 2026 4:15 PM

১২ বছর পর ‘দেশু’তে ফের সেই আগুন, দেব-শুভশ্রীর প্রেমে উসকে উঠল পুরনো নেশা

---Advertisement---


‘তোর ছোঁয়া না পেলে ঠোঁটে, জিয়া লাগে না।’ ‘দেশু ৭’-এর প্রথম গানের এই লাইনেই যেন ১২ বছর আগের সেই প্রেমের আগুনে ফের ঘি পড়েছে। পর্দায় দেব-শুভশ্রী ফিরছেন, আর তার আগেই সমাজমাধ্যমে শুরু হয়ে গিয়েছে পুরনো ‘দেশু’ জুটির দুষ্টু খুনসুটি। কথার আড়ালে খোঁচা, জবাবের আড়ালে টান—সব মিলিয়ে রসায়নটা যে এখনও একটুও ফিকে হয়নি, তা স্পষ্ট।

কিছুদিন আগেই সপরিবারে টাকি ঘুরে এসেছিলেন দেব। সেই সফরের ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেই কমেন্ট বক্সে হাজির শুভশ্রী। পুরনো ‘ইনোসেন্স’ বিতর্ক টেনে দেবকে খোঁচা দিয়ে অভিনেত্রী লিখলেন, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব?”

শুভশ্রীর এমন দুষ্টু মন্তব্যের জবাব না দিয়ে কি আর থাকতে পারেন দেব! গানেরই লাইন ধার করে পালটা লিখলেন, আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে যে সবই এক।” ব্যস, দু’জনের এই কয়েক লাইনের ভার্চুয়াল কথোপকথনেই যেন ফের জেগে উঠল পুরনো ‘দেশু’!

১২ বছর পর বড় পর্দায় তাঁদের প্রত্যাবর্তন ঘিরে এমনিতেই উন্মাদনা তুঙ্গে। তার উপর প্রথম গানের লিরিক্সে প্রেমের উত্তাপ, আর সমাজমাধ্যমে দু’জনের এমন প্রকাশ্য খুনসুটি—অনুরাগীদের উত্তেজনা যে আরও কয়েক গুণ বেড়েছে, তা বলাই বাহুল্য।

তবে এবারের ‘দেশু’ আর সেই আগের জায়গায় নেই। সময় দু’জনকেই বদলেছে। জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন দেব-শুভশ্রী। তাই এবার তাঁদের প্রেমে শুধু কলেজবেলার সরলতা নেই, আছে পরিণতির ছাপ। চোখে চোখে পুরনো টান, কথায় দুষ্টুমি, আর একে অপরকে ঘিরে সেই চেনা আকর্ষণ—সব মিলিয়ে রসায়নটা এবার আরও গভীর, আরও তীব্র।

পুজোয় আসছে ‘দেশু ৭’। ছবির পরিচালক দেব। প্রথম গানেই যখন এতটা উন্মাদনা, তখন বড় পর্দায় দেব-শুভশ্রীর পুরনো প্রেম কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার। একটা কথা অবশ্য পরিষ্কার—দেশু ফিরছে শুধু নস্ট্যালজিয়া নিয়ে নয়, পুরনো আগুনটা আরও একবার জ্বালাতেই!

 

---Advertisement---

No comments to show.

Leave a Comment