তারেক রহমানের হাত শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জাকারিয়া পিন্টুর

By Suman Debnath

November 8, 2026 1:05 PM

তারেক রহমানের হাত শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জাকারিয়া পিন্টুর


তারেক রহমানের হাত শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জাকারিয়া পিন্টুর


 ‎‎ঈশ্বরদী প্রতিবেদক: ‎পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু বলেছেন, বর্তমানে দেশের শিল্পকারখানা ও অর্থনীতি ধ্বংসের পর্যায়ে কারন দেশের অর্ধেক সম্পদ ফ্যাসিস্ট হাসিনা বিদেশে নিয়ে পালিয়েছে আর বাকি যা ছিল তা ইউনুস সরকারের আমলে জামায়াত এনসিপি লুটপাট করে খেয়েছে।

বর্তমানে ধ্বংসপ্রাপ্ত সেই অর্থনীতিকে চাঙ্গা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তবে এখন আবার নতুন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ। আর তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে জামায়াত-এসনিপি। ‎ ‎তিনি বলেছেন, দেশের আপমর জনগন বিশ্বাস করে জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের উপর দেশ ও জাতির দায়িত্ব তুলে দিয়েছেন। জনগন যেখানে সরকারের পক্ষে, পালিয়ে যাওয়া আ’লীগ তখন দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে বলছি খুব সাবধান! ভুলেও মাথা চাঁড়া দিয়ে উঠার চেষ্টা করবেন না, মাথা কেটে ফেলা হবে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের আহবান করবো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র ও দেশের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। ‎

আরও পড়ুন:  চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

‎শনিবার(৭ অক্টোবর) বিকেল ৫ টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুকরো টুকরো মিছিল নিয়ে এ পথসভায় অংশ নেন। পরে হাজারো নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে বর্ণাঢ্য র‍্যালিটি বাজারের এক নম্বর গেট এলাকায় পথসভার মধ্য দিয়ে শেষ হয়। ‎ ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে জিয়াউর রহমানকে নিয়ে জাকারিয়া পিন্টু বলেন, জাতি যখন দিশেহারা, জাতি যখন হতাশাগ্রস্ত তখন পাক বাহিনীর কাছে প্রথম ব্যাক্তি হিসেবে বঙ্গবন্ধু আত্মসমর্পন করেছিল আর তার দলের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়েছিল, আর তখনই ২৫ মার্চ কালরাত্রিতে জাতির উপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল।

আরও পড়ুন:  ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা

এসময় অক্ষত মেজর জিয়াউর রহমান বেতারে গিয়ে বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে পুরো জাতিকে অন্ধকার থেকে আলোতে এনে মুক্তিযুদ্ধের সাহস যুগিয়েছিল। আজ তারই সন্তান আমাদের নেতা তারেক রহমান আবারো পুরো জাতিকে সাহসের প্রতিক হিসেবে তৈরি করতে দেশের দায়িত্ব পালন করছেন। বর্তমানে শ্রমিকদের আন্দোলনকে ফাঁদ বানিয়ে সরকারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। খুব শিগগিরই এসব ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধ হয়ে মাজা ভেঙ্গে দেওয়া হবে।

‎ ‎ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বর্ণঢ্য র‍্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সেন্টু সরদার, পৌর বিএনপির আহবায়ক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির প্রস্তাবিত সভাপতি বিষ্ট সরকার, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহমুদুর রহমান জুয়েল ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি নান্নু রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‎ ‎আয়োজিত এ পথসভাটি সঞ্চালনা করেন ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন জনি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment