---Advertisement---

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

By Suman Debnath

August 3, 2026 1:40 PM

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

---Advertisement---


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।


রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে অভিযান পরিচালনা করে।


বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মো. আব্দুস সালাম (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর ফতেপুর গ্রামের কেতাব উদ্দিনের ছেলে।


অভিযানে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন:  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় পাচ সদস্যের তদন্ত কমিটি গঠন


মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আমার বাঙলা/ রাব্বি



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment