---Advertisement---

ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

By Suman Debnath

July 12, 2026 2:10 AM

ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

---Advertisement---


ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার


ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২ জুলাই) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিকার ও আকরুজ্জামান রাজু, সদস্য মো. মতিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া একই সিদ্ধান্তে চাটমোহর উপজেলা যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিপন এবং সদস্য সচিব মো. ফারুক হোসেনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন:  বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের ছয় নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment