হাসিনার প্রত্যাবর্তনের আগে বেনাপোল সীমান্তে আওয়ামি লিগের চার শীর্ষ নেতা, প্রতিবাদে উত্তাল পেট্রাপোল

By Suman Debnath

November 23, 2026 6:46 PM

হাসিনার প্রত্যাবর্তনের আগে বেনাপোল সীমান্তে আওয়ামি লিগের চার শীর্ষ নেতা, প্রতিবাদে উত্তাল পেট্রাপোল

আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার কথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার আগে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলা। সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার আক্রমণের অভিযোগের মাঝেই সম্প্রতি নড়াইলে সংখ্যালঘু পরিবার ও আওয়ামি লিগের নেতাকর্মীদের প্রায় ২০০টি বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে, যে ঘটনায় বিএনপির নাম জড়িয়েছে। এই আবহেই রবিবার আওয়ামি লিগের চার শীর্ষ নেতা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যেতে পারেন বলে সূত্রের খবর। আর তাতেই প্রশ্ন উঠছে, বনগাঁর এই সীমান্ত দিয়েই কি দেশে ফিরবেন হাসিনা?পরিস্থিতি মাথায় রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা। এরই মধ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা এবং চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে রবিবার সকাল থেকে পেট্রাপোলে বিক্ষোভে শামিল হয়েছে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়াদের একাধিক সংগঠন।

আরও পড়ুন:  অবসরের সময় জানিয়ে দিলেন বিরাট কোহলি


এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা। বিধায়ক স্বপন মজুমদার বলেন, চিন্ময়কৃষ্ণ প্রভু দীর্ঘদিন ধরে বিনা বিচারে জেলে রয়েছেন এবং যাঁরা তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলছেন, তাঁদেরই আগে জেলে যাওয়া উচিত। গোটা বিশ্ব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, এই অবস্থায় শেখ হাসিনার উচিত পেট্রাপোল বন্দর দিয়েই জনস্রোত নিয়ে বাংলাদেশে ফেরা।একই সুর শোনা যায় মন্ত্রী অশোক কীর্তনিয়ার গলাতেও। তাঁর কথায়, বাংলাদেশের জনগণকে রক্ষা করার দায়িত্ব হাসিনার কাঁধে এবং অগণতান্ত্রিকভাবে তাঁকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। হাসিনা ফিরলে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন:  রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি


সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার আওয়ামি লিগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যেতে পারেন। ঠিক কী কারণে তাঁদের এই সফর, তা স্পষ্ট না হলেও জানা যাচ্ছে, তাঁরা ওই অঞ্চলে তিন থেকে চার দিন থাকবেন এবং এরপর সেখান থেকে আগরতলা যাওয়ার কথা রয়েছে তাঁদের। বিশ্লেষকদের একাংশের মতে, শেখ হাসিনাকে কোন পথে বাংলাদেশে ফেরানো যায়, তা পর্যবেক্ষণ করতেই আওয়ামি লিগের শীর্ষ নেতাদের এই সীমান্ত সফর। আর সেই সফরের আগেই ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে পথে নেমে সরব হয়েছে সনাতনী ও মতুয়া সংগঠনগুলি।

Suman Debnath

Journalist

Related Stories

দিল্লিতে থানার ভিতরেই পাঁচ পুলিশকর্মীকে ছুরির কোপ, পালানোর সময় পর পর ৬ গুলিতে এনকাউন্টার

দিল্লিতে থানার ভিতরেই পাঁচ পুলিশকর্মীকে ছুরির কোপ, পালানোর সময় পর পর ৬ গুলিতে এনকাউন্টার

গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইরফানকে জামিন সুপ্রিম কোর্টের, ১৮ বছর জেলে থাকার পর কী কারণে মিলল মুক্তি?

গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইরফানকে জামিন সুপ্রিম কোর্টের, ১৮ বছর জেলে থাকার পর কী কারণে মিলল মুক্তি?

পুর নিয়োগ দুর্নীতি মামলা, প্রেসিডেন্সি জেলে গিয়ে ফের সুজিত বসুকে জেরা করতে চায় সিবিআই

পুর নিয়োগ দুর্নীতি মামলা, প্রেসিডেন্সি জেলে গিয়ে ফের সুজিত বসুকে জেরা করতে চায় সিবিআই

ওয়ার্ড পুনর্বিন্যাসে আইনি জট, ভোট ঘোষণা করলেও আদালতের নির্দেশ মানতে হবে কমিশনকে

ওয়ার্ড পুনর্বিন্যাসে আইনি জট, ভোট ঘোষণা করলেও আদালতের নির্দেশ মানতে হবে কমিশনকে

ডোনার কোটায় ভর্তি নিয়ে প্রশ্ন, সরকারি মেডিক্যাল কলেজে নতুন ভর্তি নয়, নিদের্শ বিচারপতি অমৃতা সিনহার

ডোনার কোটায় ভর্তি নিয়ে প্রশ্ন, সরকারি মেডিক্যাল কলেজে নতুন ভর্তি নয়, নিদের্শ বিচারপতি অমৃতা সিনহার

হাসিনার প্রত্যাবর্তনের আগে বেনাপোল সীমান্তে আওয়ামি লিগের চার শীর্ষ নেতা, প্রতিবাদে উত্তাল পেট্রাপোল

হাসিনার প্রত্যাবর্তনের আগে বেনাপোল সীমান্তে আওয়ামি লিগের চার শীর্ষ নেতা, প্রতিবাদে উত্তাল পেট্রাপোল

No comments to show.

Leave a Comment