---Advertisement---

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

By Suman Debnath

September 27, 2026 8:05 PM

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

---Advertisement---


রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।


রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। জমির মালিকদের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।


ঘটনার বিষয়ে জানা যায় শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শতাধিক লোকজন ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় স্টুডিওর দায়িত্বে থাকা দুই কর্মী প্রাণ বাঁচাতে টয়লেটে আত্মগোপন করেন।


খবর পেয়ে সেখানে যান সালমান মুক্তাদির। ততক্ষণে পুরো স্টুডিও ভাঙচুর ও লুটপাট করে তছনছ করা হয়। পরে নিজের ফেসবুক পেজে তিনি লাইভে এসে বিষয়টি জানান ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment