ঈশ্বরদীতে কোরআন শরীফ পুড়িয়ে দিলো মাদকসেবী

By Suman Debnath

July 22, 2026 3:30 PM

ঈশ্বরদীতে কোরআন শরীফ পুড়িয়ে দিলো মাদকসেবী


ঈশ্বরদীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর উপর রাগ করে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে জুয়েল রানা (৪০) নামক এক পাষণ্ড মাদকসেবী।


সে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর শেফালীপট্টি রতনের বাড়ির ভাড়াটে এবং নাটোরের লালপুর উপজেলার লক্ষিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

ঘটনাটি ঘটিয়েছে মঙ্গলবার (২১ জুলাই’২৬) বিকেলে শেফালী পট্টির তার ভাড়া বাড়িতে।


এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, মাদকাসক্ত জুয়েল তার স্ত্রীর কাছে মাদক সেবনের জন্য টাকা চাইলে সে দিতে অস্বীকার করে এবং টাকা নেই বলে জানায়। কিন্তু মাদকসেবী জুয়েল স্ত্রীর কথা বিশ্বাস করতে পারে না। সে ঘরের মধ্যে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে কোরআন শরীফের মধ্যে লুকানো টাকা খুঁজে পায়। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর এবং পবিত্র কোরআন শরীফটি পুড়িয়ে ভষ্মিভূত করে।

আরও পড়ুন:  গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 


বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মাদকসেবী জুয়েল রানাকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে কোরআন শরীফ পোড়ানোর কথা সে স্বীকার করে। তখন কোরআন শরীফ পোড়ানোর ছাইসহ তাকে উত্তমমধ্যম দিয়ে জুতার মালা পড়িয়ে বেঁধে রেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।


এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদকাসক্ত জুয়েল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment