ভারতWednesday , 7 October 2026
  1. Bangladesh
  2. Business
  3. Entertainment
  4. Food
  5. India
  6. Life Style
  7. Northeast India
  8. Politics
  9. Sports
  10. Technology
  11. Tourism
  12. Tripura
  13. West-bengal
  14. World
আজকের সর্বশেষ সবখবর

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের শুভ উদ্বোধন!

Suman Debnath
July 10, 2026 9:02 am
Link Copied!

ত্রিপুরায় বিনিয়োগ ও শিল্পোন্নয়নের নতুন দিগন্ত খুলতে শুরু হলো ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬। আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার হাত ধরে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার একাধিক সদস্য, শিল্পপতি ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন হলো ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬।অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার একাধিক সদস্য, সরকারি আধিকারিক, শিল্পপতি এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা।রাজ্যে নতুন বিনিয়োগ আকর্ষণ,

শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই কনক্লেভের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিল্পক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।সরকারের আশা, এই কনক্লেভের মাধ্যমে দেশ-বিদেশের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে এবং ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে।
এই কনক্লেভ থেকে ত্রিপুরার ঝুলিতে কতটা নতুন বিনিয়োগ আসে—এখন সেদিকেই নজর সবার।.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।