ভারতWednesday , 7 October 2026
  1. Bangladesh
  2. Business
  3. Entertainment
  4. Food
  5. India
  6. Life Style
  7. Northeast India
  8. Politics
  9. Sports
  10. Technology
  11. Tourism
  12. Tripura
  13. West-bengal
  14. World
আজকের সর্বশেষ সবখবর

প্রজাতন্ত্র উপলক্ষ্যে বিশেষ কর্মসূচী হাতেনিলো আরক্ষাপ্রসাশন!

Suman Debnath
January 29, 2026 3:49 am
Link Copied!

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,২৬জানুয়ারি,২০২৬,সোমবার: আরক্ষা প্রসাশন সবসময় লোকজনদের সুরক্ষাপ্রদানেকাজকরে। কেউযাতেকরে আইন ভঙ্গনাকরে তারইপ্রয়াস করেযায় আরক্ষা প্রসাশন। নেশামুক্ত ত্রিপুরা গঠনেও আরক্ষাপ্রসাশনের বিশেষ ভূমিকা রয়েছে। দিবারাত্র নিজ কর্তব্য পালনের পাশাপাশি শীতের দিনে গরীব অংশের লোকজনের সুরক্ষা প্রদানে বিশেষ উদ্দ্যোগ গ্রহন করলো আরক্ষা প্রসাশন। ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের শুভদিনে এই মহান উদ্দ্যোগ হাতে নিলো আরক্ষা প্রসাশন। সোমবার শান্তির বাজার থানা ও বাইখোড়া থানার যৌথ উদ্দ্যোগে কোয়াইফাং টি এস ক্যাম্পে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকার ৫০ জন গরীব পরিবার বাছাইকরে ৫০ টি কম্বল বিরতন করলো আরক্ষা প্রসাশন।

এই কম্বল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার পুলিশ সুপার মোরিয়া কৃষ্ণ আই পি এস, দক্ষিন জেলার অতিরুক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস, শান্তির বাজার থানার সেকেন্ড অফিসার এস আই সমীর বিশ্বাস সহ আরক্ষা দপ্তরের অন্যন্য কর্মীরা। আজকের অনুষ্ঠানের গুরত্ব সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান দক্ষিন জেলার পুলিশ সুপার মোরিয়াকৃষ্ণ আই পি এস।

তিনি জানান এইকর্মসূচীর মাধ্যমে পুলিশ ও সাধারন লোকজনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হবে। পুলিশ সর্বদা লোকজনের পাশেথেকে কাজকরতে চায়। এইজন্য আরক্ষা প্রসাশনের উদ্দ্যোগে বিভিন্নসময় প্রয়াস কর্মসূচী অনুষ্ঠীত করাহয়। সকলেমিলে আইন শৃঙ্খলা বজায়রেখে সুন্দর একটি পরিবেশ গঠনকরাই পুলিশের মূল লক্ষ্য। আরক্ষা প্রসাশনের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীতে উপস্থিত লোকজনদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়। জানাযায় আরক্ষা দপ্তরের এইধরনের সামাজিক কর্মসূচী প্রতিনিয়ত জারীথাকবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।