---Advertisement---

‘ফুটপাতে গাড়ি-মোটরবাইক রাখলেই জরিমানা করা হবে’, রাতে সারপ্রাইজ ভিজিটে বার্তা অগ্নিমিত্রার

By Suman Debnath

July 26, 2026 4:05 PM

‘ফুটপাতে গাড়ি-মোটরবাইক রাখলেই জরিমানা করা হবে’, রাতে সারপ্রাইজ ভিজিটে বার্তা অগ্নিমিত্রার

---Advertisement---


শহরের ফুটপাতে দেখা যায়, মোটরবাইক থেকে ছোট-বড় গাড়ি পার্কিং করে রেখে দেওয়া হয়েছে। রাতের শহরে এটা অত্যন্ত চেনা ছবি। দিনের বেলায় পার্কিং করলে দিতে হয় পার্কিং-ফি। কিন্তু রাতে তা লাগে না। একাধিক বাড়ি এবং আবাসনের সামনে মোটরবাইক-গাড়ি রেখে নিশ্চিন্তে অনেকেই ঘুম দেন। এমনকী বহু অ্যাপ ক্যাব থাকে রাস্তায় ও ফুটপাতে। এই ফুটপাতে মোটরবাইক-গাড়ি রাখার দিন এবার শেষ। কারণ এই কাজ করলে এবার থেকে জরিমানা করা হবে। এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এভাবে পার্কিং করে রাখা কার্যত বেআইনি। তাই বেআইনি পার্কিং নিয়ে এবার কড়া হচ্ছে রাজ্য সরকার। আইন মেনে সবাইকে চলতে হবে। আইন অমান্য করে ফুটপাতে গাড়ি, মোটরবাইক রাখলেই এবার থেকে কেস করে জরিমানা করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কোনওভাবেই শহরের রাস্তায় বেআইনি পার্কিং যে বরদাস্ত করা হবে না সেটা আবারও জানিয়ে দিয়েছেন তিনি। এমনকী হকার, বেআইনি পার্কিং, ফুটপাত দখল নিয়েও মুখ খুলেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। অগ্নিমিত্রা পাল এই বিষয়ে কড়া অবস্থান নিয়ে বলেন, ‘ফুটপাতে গাড়ি, মোটরবাইক রাখলেই কেস করে জরিমানা করা হবে।’

আরও পড়ুন:  ‘আমাকে চমকে ধমকে লাভ নেই’, অভিষেককে সরাসরি হুঁশিয়ারি দিলেন মদন

মন্ত্রীকে প্রায়ই দেখা যায়, বাজার থেকে নানা এলাকায় ঘুরে বেড়াতে। হকারদের যেমন তিনি সচেতন করেন তেমন পার্কিংয়ে থাকা গাড়িগুলির চালকদেরও অবগত করেন। আর কোথাও বেআইনি কিছু দেখলেই কড়া পদক্ষেপের নির্দেশও দেন মন্ত্রী। এবার শনিবার রাতে শহরের একাধিক রাস্তায় সারপ্রাইজ ভিজিট করেন মন্ত্রী। পুলিশকে সঙ্গে নিয়ে নন্দন থেকে শুরু করে ক্যাথিড্রাল রোড পর্যন্ত পরিস্থিতি খতিয়ে দেখেন। বেআইনি পার্কিংয়ে থাকা একাধিক গাড়ির চালকদের সতর্ক করেন মন্ত্রী স্বয়ং। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রার বার্তা, ‘বেআইনি পার্কিং ফুটপাতে করা হলেই কেস করে জরিমানা করা হবে। আর হকারদের দুর্গাপুজো পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। দুর্গাপুজোর পর দেখব কি করা যায়।’

তাছাড়া শনিবার রাতে শহরের একাধিক রাস্তায় সারপ্রাইজ ভিজিট করে মন্ত্রী দেখতে পান শহরের একাধিক ফুটপাতে বেআইনি পার্কিং রয়েছে। পুলিশকেও তা দেখান তিনি। আর নির্দেশ দেন শহরের সব এলাকাতেই নজরদারি বাড়াতে হবে। যাতে কোথাও কোনও ফুটপাতে বেআইনি পার্কিং না থাকে। প্রথমে সচেতন করতে হবে। তারপর একই কাজে হলে জরিমানা করতে হবে। সম্ভবত সেপ্টেম্বর মাস থেকে বিষয়টি কার্যকর হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গে এনআইএ থানা গঠনে অনুমোদন রাজ্য মন্ত্রীসভার

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment