---Advertisement---

ভোটাভুটি ছাড়াই পিএসি কমিটির তালিকা জমা বিধানসভায়, কেমন হলো বিন্যাস?

By Suman Debnath

July 23, 2026 3:01 PM

ভোটাভুটি ছাড়াই পিএসি কমিটির তালিকা জমা বিধানসভায়, কেমন হলো বিন্যাস?

---Advertisement---


রাজ্য বিধানসভায় এড়ানো গেল পাবলিক অ্যাকাউন্টস কমিটির ভোট। বৃহস্পতিবার বিধানসভায় নাম জমা পড়ল শাসক-বিরোধী মিলিয়ে মোট ২০ জনের। বিধানসভা সূত্রে খবর, বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম জমা পড়েছে ৬টি। তার মধ্যে কালীঘাট শিবির থেকে নাম জমা পড়েছে একজনের। ঋতব্রত বন্দোপাধ্যায় শিবির থেকে নাম জমা পড়েছে বাকি পাঁচজনের। তবে ‘কালীঘাট তৃণমূল’ এবং ‘ঋতব্রত তৃণমূল’-এর টানাপড়েনের মাঝেই নির্দিষ্ট ২০টি আসনের জন্য ২০ জন বিধায়কেরই মনোনয়নপত্র জমা পড়েছে। সংসদীয় ঐতিহ্য বজায় রেখে এবার পিএসি-র চেয়ারম্যান পদটি ঋতব্রত শিবিরের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল বিজেপি।

এদিকে বিধানসভা সূত্রে খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) জন্য জমা পড়া ২০ জন সদস্যের মনোনয়ন তালিকায় সবার প্রথমে রয়েছে কালীঘাটপন্থী প্রবীণ বিধায়ক অশোক দেবের নাম। অশোক দেব কালীঘাটপন্থী বিধায়ক। আর ঋতব্রত শিবিরের পাঁচজন হলেন-সমর মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রব্বানী, কানাইয়ালাল আগর‌ওয়াল। বাকি ১৪ জন বিজেপির বিধায়ক। প্রথা অনুযায়ী, পিএসি চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া বিরোধী দলকেই। কালীঘাট তৃণমূলের এই তালিকা পছন্দ না হলেও আপাতত মেনে নিতে হবে।

আরও পড়ুন:  আবার গ্রেপ্তার অসিত মজুমদার - Dainik Statesman

অন্যদিকে, শাসক-বিরোধী মিলিয়ে ২০ জনের তালিকা তৈরি হয়েছে। সেটা জমা পড়েছে বিধানসভায়। সেই তালিকা অনুযায়ী, পিএসি-র বিধায়করা হলেন- অশোক দেব, অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, সোনম লামা, সৌরভ সিকদার, সুব্রত ঠাকুর, স্বপনকুমার দাস, বিপ্লব মিত্র, ফিরহাদ হাকিম, গোলাম রব্বানী, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায়।

তাছাড়া পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেযারম্যান কাকে করা হবে সেটা নিয়ে এখনও কিছু কোনও পক্ষ থেকেই বলা হয়নি। তবে সূত্রের খবর, দুটি নাম নিয়ে জোর চর্চা হচ্ছে বিধানসভার অন্দরে। এক, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। দুই, কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম। যদি কোনও কারণে ফিরহাদ হাকিম পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন তাহলে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে খোঁচা দেওয়া হতে পারে। আবার কোনও চমকও থাকতে পারে। সেই চমক থাকলে বিষয়টি ঠিক কী সেটা সামনে আনা হয়নি। তবে প্রথা মেনে যা হওয়া উচিত সেটা করছে শাসকদল।

আরও পড়ুন:  বিধানসভায় দাঁড়িয়ে মমতা-অভিষেককে চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment