---Advertisement---

রেলওয়ের জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক প্যাসেঞ্জারস ইউজারস ফ্যাসিলিটিস ফেডারেশনের সভাপতির

By Suman Debnath

July 22, 2026 9:05 PM

রেলওয়ের জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক প্যাসেঞ্জারস ইউজারস ফ্যাসিলিটিস ফেডারেশনের সভাপতির

---Advertisement---


পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২২ জুলাই :
এনএফ রেলওয়ের জেডআরইউসিসি (ZRUCC)-এর সদস্য এবং ‘অল ইন্ডিয়া রেলওয়েজ প্যাসেঞ্জারস ইউজারস ফ্যাসিলিটিস ফেডারেশন’-এর রাষ্ট্রীয় সভাপতি ড. পণ্ডিত সঞ্জীব নারায়ণ দাস মঙ্গলবার মালিগাঁওয়ে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রেলওয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. পণ্ডিত জিএম-এর কাছে লঙ্কা থেকে ময়নারবন্দ পর্যন্ত বিকল্প রেললাইনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। কারণ পাহাড়ি এলাকা এড়িয়ে চলার জন্য এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে মণিপুর, মিজোরাম ও বরাক উপত্যকার দূরত্ব কমানোর জন্য এই লাইনটির নির্মাণ অত্যন্ত জরুরি।

জবাবে জিএম জানান, এ বিষয়ে এখন ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন। ড. পণ্ডিত আরও কিছু বিষয় নিয়ে খোঁজখবর নেন, যার মধ্যে রয়েছে: শিলচর স্টেশনের বিকল্প হিসেবে দুধপাটিলে একটি নতুন স্টেশন স্থাপন -যেহেতু বর্তমান অবস্থায় শিলচরে টার্মিনাল সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে নতুন ট্রেন চালু করা সম্ভব নয় বলে এই স্টেশনটি একান্ত জরুরি; কমলাবাড়ি/গরমুর হয়ে নিওমাটিঘাট থেকে গোগামুখ পর্যন্ত রেললাইনের নির্মাণের বর্তমান অবস্থা; শিলচরের কাছে ময়নারবন্দে স্টপেজসহ মণিপুরের জিরিবাম পর্যন্ত জনশতাব্দী ট্রেন পরিষেবা পুনরায় চালু করা -কারন বর্তমানে এই ট্রেনটি অরুণাচল জংশন পর্যন্ত চলায় দক্ষিণ অসম ও মণিপুরের সীমান্তবর্তী এলাকার যাত্রীদের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। আর জিরিবাম পর্যন্ত পরিষেবা চালুর জন্য সিআরএস পরিদর্শনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে; ধর্মনগর ও শিলচরের মধ্যে দৈনিক ট্রেন পরিষেবা চালু করা -যেহেতু বর্তমানে এটি সপ্তাহে একদিন চলে এবং ২০২০ সালে কোভিডের সময় এর দৈনিক পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছিল; নাগাল্যান্ড কোটা থেকে চালু হওয়া ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেসের মতো মণিপুর কোটা থেকে শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু করা; গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত জনশতাব্দী ট্রেন চালু করা -যাতে যাত্রীরা শিলচর গিয়ে সন্ধ্যার মধ্যেই গুয়াহাটিতে ফিরে আসতে পারেন এবং শিলচর-নাহারলাগুন ট্রেন পরিষেবা পুনরায় চালু করা, যা গত বছর হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:  বরাকে হাইকোর্ট বেঞ্চ : মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতির বৈঠকের পর ইতিবাচক বার্তা, জানালো ডিমান্ড কমিটি

ড. পণ্ডিতের উত্থাপিত বিষয়গুলো জিএম মনোযোগ দিয়ে শোনেন এবং জানান যে এই সমস্যাগুলোর সমাধানে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment