---Advertisement---

বছরের শুরুতে দেখা নেই সূর্য মামার, শীতে কাবু গোটা রাজ্য!

By Suman Debnath

January 4, 2026 3:33 AM

---Advertisement---

সাব্রুম, নবারুন চক্রবর্তী, ৪ জানুয়ারী ২০২৬, রবিবার : ইংরেজি নতুন বছর শুরুতে রাজ্যবাসী দেখা পাইনি সূর্যের। ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ ঢেকে রয়েছে গোটা ত্রিপুরায়। টানা কয়েকদিন ধরে সূর্যের অনুপস্থিতি এবং কনকনে ঠান্ডা হাওয়া দাপটে কার যত বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। রাজ্যের অধিকাংশ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা নিচে নেমে এসেছে। ভোর থেকে দুপুর অবদিঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ যার ফলের দৃশ্যমানতা কমে গিয়ে সড়ক ও রেল চলাচলের বিপর্যস্ত হয়ে পড়েছে।

কনকনে ঠান্ডা আর কুয়াশার কারণে ঠিকমতো কাজ করতে না পারায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা নিম্ন আয়ের মানুষেরা কাজে যোগ দিলেও বেশিক্ষণ টিকতে পারছেন না। এতে কমছে তাদের আয়-উপার্জন।ভোরের আলো ফোটার আগেই কাজের খোঁজে বের হওয়া বহু শ্রমিককে বিভিন্ন মোড়ে মোড়ে খোলা জায়গায় আগুন জারিয়ে শরীর গরম করতে দেখা যাচ্ছে। এদিকে তীব্র শীতের কারণে শিশু ও প্রবীনদের স্বাস্থ্যের উপর পড়ছে বিরূপ প্রভাব সর্দি কাশি শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে সরকারি বেসরকারি হাসপাতালে গুলিতে রোগের সংখ্যা বাড়ছে। বিভিন্ন স্কুল কলেজ অঙ্গনারী সেন্টারগুলিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি হ্রাস পাচ্ছে।নতুন বছরের শুরুতে সবার এই প্রত্যাশা তীব্র শীত কাটিয়ে সূর্যের উষ্ণতায় ফিরে আসুক স্বাভাবিক জীবন ও স্বস্তির নিঃশ্বাস।

আরও পড়ুন:  দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে অগ্নিসংযোগ ঘটনার পরিদর্শনে যাই অখিল ভারত বিদ্যার্থী পরিষদ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment