আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

দীর্ঘ প্রতীক্ষার অবসান! সাব্রুমে শুরু হলো ইন্টারন্যাশনাল ধাম্মা দীপা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়-এর নির্মাণকাজ, খুশিতে আত্মহারা স্থানীয় মানুষ!

By Nabarun Chakraborty

Published on: December 23, 2025

Follow Us

---Advertisement---

নবারুণ চক্রবর্তী, ত্রিপুরা, ২৪ ডিসেম্বর ২০২৫: :-পূর্ব জলেফায় ইন্টারন্যাশনাল ধাম্মা দীপা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নির্মাণে গতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাব্রুমে শুরু হলো ইন্টারন্যাশনাল ধাম্মা দীপা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়–এর নির্মাণকাজ। সাব্রুম মহকুমার অন্তর্গত পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েত এলাকায়, মাইকেল মধুসূদন দত্ত কলেজের ঠিক পেছনে এবং হেলিপ্যাড সংলগ্ন প্রায় ২৫ একর জমিতে গড়ে উঠতে চলেছে এই আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। খবরে খুশিতে আত্মহারা স্থানীয় মানুষজন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা পাকা ভবন, প্রশাসনিক অফিস, ছাত্রাবাস সহ একাধিক অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে একটি ব্লকের কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে মোট পাঁচটি ব্লক নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে বিভাগভিত্তিকভাবে পঠন-পাঠন চালু করা হবে। অস্থায়ীভাবে ইতিমধ্যেই ক্যাম্পাসে শিক্ষাকার্য শুরু হয়েছে এবং ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ক্লাসগুলি ধীরে ধীরে এই ক্যাম্পাসে স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞান, প্যারামেডিকেল, নার্সিং, কৃষি, ফার্ম মেশিনারি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ এবং কাউন্সিল কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।
ইতিমধ্যে আশপাশের বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের যুক্ত করা হয়েছে এবং বাইরে থেকে আগত শিক্ষার্থীদের জন্য স্থানীয়ভাবে প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।
গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শ্রীযুক্ত সাই বাবু। এই প্রকল্প সাব্রুম তথা দক্ষিণ ত্রিপুরার শিক্ষা, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

Leave a Comment