ত্রিপুরা টিভি | তেলিয়ামুড়া, ১৮ই ডিসেম্বর: শিক্ষার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আজ বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রস্তাবিত নতুন দালানবাড়ি নির্মাণের উদ্দেশ্যে বিদ্যালয় পরিদর্শন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।
এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, স্কুল ম্যানেজমেন্ট কমিটি-এর সদস্যবৃন্দ, আরডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডি সি এম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিধায়িকা কল্যাণী সাহা রায় বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যাগুলি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও সুযোগ-সুবিধা অত্যন্ত জরুরি, এবং সেই লক্ষ্যেই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও তিনি উল্লেখ করেন, তাঁর বিধানসভা কেন্দ্রে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলেছে সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টাই আগামী দিনের অগ্রগতির মূল চাবিকাঠি বলে মন্তব্য করেন বিধায়িকা।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও উপস্থিত অভিভাবকরা বিধায়িকার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রস্তাবিত নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে।
শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে বিধায়িকা কল্যাণী সাহা রায়!
By Mrinmoy Roy
Published on: December 18, 2025
Follow Us

---Advertisement---

Journalist







Leave a Comment