---Advertisement---

অ্যাঁ, মন্দারমনিতে সানি লিওনি!

By Suman Debnath

July 12, 2026 5:25 PM

অ্যাঁ, মন্দারমনিতে সানি লিওনি!

---Advertisement---


বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে বাংলার যোগ নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধন কিংবা বিশেষ আমন্ত্রণে মাঝেমধ্যেই কলকাতাসহ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আসতে দেখা যায় তাঁকে। তবে এবার কোনও আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন ‘বেবি ডল’।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সমুদ্র সৈকত থেকে একাধিক ছবি শেয়ার করেছেন সানি। কুল লুকে সৈকতের বালিয়াড়িতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। ছবির পটভূমিতে ধরা পড়েছে বিস্তীর্ণ সমুদ্র, ঢেউ আর শান্ত সৈকতের মনোরম দৃশ্য।

তবে ছবির থেকেও বেশি নজর কেড়েছে তাঁর ক্যাপশন। ‘Maldives or Mandarmani?’ . অর্থাৎ, ‘মালদ্বীপ না মন্দারমণি?’ আর সেই এক লাইনের প্রশ্নেই শুরু হয়েছে জোর জল্পনা। ছবিগুলি দেখে নেটিজেনদের একাংশের দাবি, এটি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্রসৈকত মন্দারমণিই। অনেকে আবার মন্তব্যে লিখেছেন, বাংলার সমুদ্রসৈকতের সৌন্দর্য যে কোনও আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রকেও টেক্কা দিতে পারে।

আরও পড়ুন:  গ্ল্যামার ছেড়ে আধ্যত্মিকতার পথে, সিস্টার নিবেদিতা সেলিনা

তবে ঠিক কবে সানি লিওন মন্দারমণিতে গিয়েছিলেন, কী কারণে সেখানে পৌঁছেছিলেন কিংবা কোনও শুটিং বা ব্যক্তিগত সফরের অংশ হিসেবেই এই ভ্রমণ ছিল কি না, সে বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনও কোনও তথ্য জানানো হয়নি। ফলে তাঁর এই পোস্ট ঘিরে কৌতূহল আরও বেড়েছে। সানি লিওনের এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাজার হাজার অনুরাগী লাইক ও মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। আপাতত একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সত্যিই কি মন্দারমণির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন সানি, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও চমক?

The post অ্যাঁ, মন্দারমনিতে সানি লিওনি! appeared first on Dainik Statesman.

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment