---Advertisement---

ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে সোনার বল জেতা মিগুয়েলকে নিয়ে নিল সবুজ-মেরুন বাহিনী

By Suman Debnath

July 10, 2026 4:10 PM

ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে সোনার বল জেতা মিগুয়েলকে নিয়ে নিল সবুজ-মেরুন বাহিনী

---Advertisement---





গত মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠ মাতানো ব্রাজিলের দাপুটে মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা দামাসোনাকে তুলে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। গত ইন্ডিয়ান সুপার লিগে লাল-হলুদ জার্সিতে খেলে সোনার বল জিতে নিয়েছিলেন যিনি, সেই মিগুয়েলের সঙ্গে দু’বছরের চুক্তি হল সবুজ মেরুনের। শুক্রবার এই খবর দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।

সিরি এ লিগে খেলা মিগুয়েল এশিয়ায় এসে প্রথম নজর কাড়েন বাংলাদেশে ক্লাবে খেলার সময়। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসে তিন বছর খেলার পর গতবছর খেলতে আসেন ভারতে। প্রথম বছরই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করা ছাড়াও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জেতেন তিনি।

অ্যাটাকিং মিডিও হিসাবে মাঝমাঠের শক্তি বাড়ানোর পাশাপাশি অবধারিত গোলের পাস বাড়াতে পারেন ব্রাজিলের এই ছাব্বিশ বছর বয়সী ফুটবলার। গত মরসুমে আইএসএলে ১২ ম্যাচ খেলে দুটি গোল করা ছাড়াও পাঁচটি গোলে অ্যাসিস্ট করেন তিনি।

মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তির পর ব্রাজিল থেকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাবের মিডিয়া টিমকে মিগুয়েল ফিগুয়েরা বলেন, ‘মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে যখন আমাকে প্রস্তাব দেওয়া হয় সেটা আমি প্রথম জানাই আমার স্ত্রী-কে। কারণ, এটা দেশের সেরা ক্লাবের প্রস্তাব, ভাবতে তো হবেই। তাই আমরা দুজনে বেশ কয়েকদিন এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি। পাশাপাশি ক্লাবের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিই নতুন মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টেই খেলব’।

আরও পড়ুন:  বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের আগে মিশর কোচ হোসাম হাসান দলের তারকাদের হাইলাইট করেছেন

সবুজ-মেরুন সমর্থকদের প্রশংসা করে মিগুয়েল বলেন, ‘মোহনবাগান সমর্থকেরা অনেকটা ব্রাজিলের সমর্থকদের মতোই আবেগপ্রবণ, প্রাণবন্ত। কলকাতায় একবছর খেলে দেখেছি দলের প্রতি ওঁদের ভালোবাসা। প্রত্যাশা আর আবেগ নিয়ে ওঁরা গ্যালারি ভরিয়ে তোলেন। ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছু ভাবেন না ওঁরা। সেজন্য সবকিছু উজাড় করে দিতে আমি প্রস্তুত। এই যে প্রত্যাশার চাপ, এই নিয়ে খেলতেই আমি ভালবাসি এবং তা উপভোগও করি। সবুজ মেরুন জার্সি পরার জন্য আমি মুখিয়ে আছি। দেশের সেরা দলের সেরা সমর্থকদের সামনে নতুন জার্সি পরে নামব এটা ভেবে রোমাঞ্চিতও হচ্ছি’।

নতুন ক্লাবে পাবেন জেমি ম্যাকলারেনের মতো ধারালো স্ট্রাইকারকে, যাঁর বিরুদ্ধে গত মরসুমে খেলেছেন তিনি। তাঁর সঙ্গে খেলা নিয়ে মিগুয়েল মন্তব্য করেন, “গোল করার চেয়েও আমি গোলের পাস বাড়াতে ভালোবাসি। স্ট্রাইকারে জেমি ম্যাকলারেনের মতো গোল শিকারিকে পাব। ম্যাকলারেনের সঙ্গে মাঠে কিছু ম্যাজিক দেখাতে চাই। ওর সঙ্গে কিছু ভাল গোলের সেলিব্রেশনের মুহূর্ত উপভোগ করতে চাই।শুধু আইএসএল নয়, ডুরান্ড কাপ, সুপার কাপ—যে প্রতিযোগিতায় নামব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দলকে সাহায্য করব”।

আরও পড়ুন:  সমালোচনা আমাকে আরও অনুপ্রাণিত করে, জিতলে সব কষ্টই কম লাগে: লামিনে ইয়ামাল

সামনেই মরসুমের প্রথম ডার্বি। যা নিয়ে মিগুয়েল বলেন, ‘কলকাতা ডার্বি সব সময়ই বিশেষ ম্যাচ। এই ম্যাচের গুরুত্ব আমি জানি। ওই ম্যাচের সঙ্গে অন্য ম্যাচের তুলনাই হয়না। এ বার ডার্বিতে আমি সবুজ মেরুন জার্সি পরে নামব। যেখানে যে ডার্বি হবে সেখানেই মোহনবাগানকে জেতানোর জন্য একশো শতাংশ দেব আমি। নিশ্চিত থাকুন সবুজ-মেরুন সমর্থকরা। ডার্বি জেতা মানে সারা সপ্তাহটা ভাল যাওয়া। আর হারলে এক সপ্তাহ কষ্ট নিয়ে থাকতে হয়। সদস্য সমর্থকদের সেই কষ্টটা দিতে চাই না’।

তাঁর নতুন দলের সতীর্থদের নিয়ে মিগুয়েল বলেন, ‘মোহনবাগান এবার আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে। ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার এবারও মোহনবাগানে খেলবে। বিদেশিদের মধ্যে আলবার্তো রদরিগেজ অসাধারণ ডিফেন্ডার। আলবার্তোর বিরুদ্ধে খেলেছি ডার্বিতে। ওকে টপকানো কঠিন। খুব শক্তিধর, গতিশীল এবং আমার দেখা আইএসএলের অন্যতম সেরা ডিফেন্ডার’।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment