---Advertisement---

পরিশ্রমের লাউ খেতে দুর্বৃত্তদের হানা, ঘটনায় ক্ষোভ তীব্র!

By Suman Debnath

December 10, 2025 3:01 PM

---Advertisement---

ত্রিপুরা টিভি | তেলিয়ামুড়া, ১০ই ডিসেম্বর: তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় কৃষিজমিতে দুর্বৃত্তদের উপদ্রব নতুন নয়। আবারও তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালু ছড়া এলাকায়। কেশব সরকার নামে এক কৃষকের লাউ খেতে গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে।
আজ সকালে প্রতিদিনের মতো খেতে গিয়ে পরিবারটি দেখতে পান—ফসল তোলার উপযোগী লাউ চুরি হয়ে গেছে। শুধু তাই নয়, ক্ষেতের ছোট ছোট লাউগুলোকেও কেটে নষ্ট করে রাখা হয়েছে। হঠাৎ এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক কেশব সরকার ও তাঁর পরিবার। তাদের দাবি, পরিশ্রমের ফসল এভাবে নষ্ট হওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
স্থানীয়দের বক্তব্য—এ ধরনের ঘটনা এলাকায় নতুন নয়। আগেও বেশ কয়েকবার কৃষি ফসল চুরি ও নষ্ট করার অভিযোগ উঠেছে। তাই শুধুমাত্র আজকের ঘটনার ভিত্তিতে নয়, সামগ্রিকভাবে এই ধরনের দুর্বৃত্তপনা রুদ্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে এলাকাবাসীর মধ্যে।

আরও পড়ুন:  মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে শুরু হলো দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক নেশা মুক্ত ফুটবল টুর্নামেন্ট ৩.০ সমাপনী অনুষ্ঠান……

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment