আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি সুইৎজারল্যান্ডের!

By Suman Debnath

July 10, 2026 9:15 AM

আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি সুইৎজারল্যান্ডের!





বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর সুইৎজারল্যান্ড। দলের কোচ মুরাত ইয়াকিন স্পষ্ট জানিয়েছেন, লিওনেল মেসিদের হারানোর ক্ষমতা তাঁর দলের রয়েছে। এমনকি, বিশ্বকাপের সাম্প্রতিক ম্যাচে আর্জেন্টিনার দুর্বলতা প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে ইয়াকিন বলেন, কেপ ভার্দে ও মিশরের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স বিশ্লেষণ করে ইতিমধ্যেই তাঁদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে ফেলেছেন তিনি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে কোয়ার্টার ফাইনালে চমক দেখানোর লক্ষ্যে মাঠে নামবে সুইৎজারল্যান্ড। তাঁর দাবি, কৌশলগত দিক থেকে এই ম্যাচে একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে চলেছে। পাশাপাশি, সুইসরা যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চাপে ফেলতে তৈরি সেকথা জানাতেও ভোলেননি তিনি।

আরও পড়ুন:  হর্ষিতের ওজন প্রায় একশো কেজি! কমছে দৌড়ে রান নেওয়ার প্রবণতা! ‘টিম ইন্ডিয়া’র ফিটনেস নিয়ে কড়া হচ্ছে বোর্ড

ইয়াকিন আরও বলেন, সুইৎজারল্যান্ডের মতো দেশের জন্য বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা একটি বিশেষ মুহূর্ত। তাই গোটা দলের মধ্যে প্রবল উদ্দীপনা ও প্রত্যাশা কাজ করছে। প্রায় একই কথা শোনা গিয়েছে, দলের মিডফিল্ডার জিব্রিল সো-ও মুখেও। তাঁর মতে, আর্জেন্টিনা এবারেও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হলেও সুইৎজারল্যান্ড তাদের  হারানোর ক্ষমতা রাখে। সম্প্রতি ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর অভিজ্ঞতা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলেও জানিয়েছেন জিব্রিল। সবমিলিয়ে, লড়াই কঠিন হলেও শেষ আটের ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী সুইস শিবির।

Suman Debnath

Journalist

Related Stories

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

No comments to show.

Leave a Comment