---Advertisement---

উদয়পুর টু অমরপুর সড়কে আটকে পড়েছে হাজার হাজার গাড়ি! রাস্তায় ভেঙে পড়ে আছে বড়ো বড়ো গাছ।

By Suman Debnath

May 27, 2026 10:29 AM

উদয়পুর টু অমরপুর সড়কে আটকে পড়েছে হাজার হাজার গাড়ি! রাস্তায় ভেঙে পড়ে আছে বড়ো বড়ো গাছ।

---Advertisement---

ত্রিপুরার উদয়পুর থেকে অমরপুর সড়কে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিগত তিন থেকে চার ঘন্টা ধরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে সকল ধরনের যান চলাচল। এমনকি এম্বুলেন্স সহ জরুরী পরিষেবার গাড়িগুলিও রাস্তার মাঝেই আটকে পড়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, প্রবল ঝড়ো হাওয়া ও তুফানের জেরে রাস্তার একাধিক স্থানে বড় বড় গাছ ভেঙে পড়ে। ফলে পুরো সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এবং সকাল প্রায় ১১টা থেকে বহু যাত্রী, সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছেন।

ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটার কাজ শুরু হয়েছে। কিছু কিছু এলাকায় রাস্তা পরিষ্কারের কাজও চলছে। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি যান চলাচল। কবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।স্থানীয়দের দাবি, দ্রুততার সঙ্গে রাস্তা পরিষ্কার করে আটকে থাকা যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন:  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বৃদ্ধ দম্পতির পরিবার। বিলোনিয়া থানাধীন জিরতলি সেম্ভু দাসের বাড়িতে এই ঘটনা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment