---Advertisement---

শান্তিরবাজারে সজল ইনফোটেকে অগ্নিকাণ্ড, বড় বিপদ এড়াল দমকল বাহিনীর তৎপরতায় !

By Suman Debnath

April 21, 2026 5:09 PM

শান্তিরবাজারে সজল ইনফোটেকে অগ্নিকাণ্ড, বড় বিপদ এড়াল দমকল বাহিনীর তৎপরতায় !

---Advertisement---

শান্তির বাজার বীরবাহাদুর ত্রিপুরা,২১ই এপ্রিল২০২৬,মঙ্গলবার: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত শান্তিরবাজারে আচমকা এক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গল বার বিকেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দে । শান্তির বাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত ‘সজল ইনফোটেক’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা টি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল নাগাদ দোকানটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে সন্দেহ হয় আশপাশের বেবসায়ীদের । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়েই দমকল বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ঝাঁপিয়ে পড়ে।

দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, দোকানের এসি (AC)-র তার থেকে শর্ট সার্কিটের জেরেই এই আগুনের সূত্রপাত।

আরও পড়ুন:  বর্ষায় বন্যা মোকাবিলায় প্রস্তুতি জোরদারের নির্দেশ মুখ্যমন্ত্রী মানিক সাহার!

যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সামান্য ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment