---Advertisement---

তিনদিনের সফরে রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত!

By Suman Debnath

April 20, 2026 5:00 PM

তিনদিনের সফরে রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত!

---Advertisement---

আগরতলা, ২০ এপ্রিল: মোহন ভাগবত-এর তিনদিনের সফরকে ঘিরে রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব দেখা যাচ্ছে। সোমবার তিনি ত্রিপুরায় পৌঁছান, এবং তাঁর এই সফরকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বাড়ছে জল্পনা।

সূত্রের খবর, মঙ্গলবার পশ্চিম জেলার মোহনপুরের ফকিরা মুড়ায় নবনির্মিত মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও কুম্ভ অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। Chinmaya Mission International-এর অধীন চিন্ময় সেবা ট্রাস্টের উদ্যোগে নির্মিত এই মন্দিরটি বিশেষভাবে নজরকাড়া—কালো পাথরের ২৭টি স্তম্ভে নির্মিত, যা হিন্দু জ্যোতিষশাস্ত্রের ২৭টি নক্ষত্রের প্রতীক হিসেবে বিবেচিত।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের।

অন্যদিকে, সফর চলাকালীন মুখ্যমন্ত্রীসহ রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন মোহন ভাগবত। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে এই বৈঠকগুলি গুরুত্বপূর্ণ হতে পারে। বিশ্লেষকদের মতে, আরএসএস প্রধানের এই সফর রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment