---Advertisement---

এসসি সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন: মুখ্যমন্ত্রী

By Suman Debnath

December 6, 2025 4:24 AM

এসসি সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন: মুখ্যমন্ত্রী

---Advertisement---

ত্রিপুরা টিভি | আগরতলা, ৫ ডিসেম্বর: রাজ্য সরকার সমাজের প্রতিটি অংশের মানুষের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তপশিলি জাতি (এসসি) সম্প্রদায়ের স্বনির্ভরতা ও জীবনমান উন্নয়নে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।

আজ সচিবালয়ের ১ নম্বর কনফারেন্স হলে কর্পোরেশনের কার্যক্রম পর্যালোচনা বিষয়ক এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “বিগত দিনে কর্পোরেশনগুলিকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি। বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে কর্পোরেশন পরিচালনা এবং উন্নয়নকে গতিশীল করতে কাজ করছে।”

তিনি উপস্থিত আধিকারিকদের উদ্দেশ্যে সঠিক পরিকল্পনা, আধুনিক ব্যবস্থাপনা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে কর্পোরেশনের কাঠামো আরও শক্তিশালী করার নির্দেশ দেন।

বৈঠকে এসসি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন কর্পোরেশনের এমডি জয়ন্ত দে। তিনি জানান, দীর্ঘদিন পর কর্পোরেশনে নতুন বোর্ড অফ ডাইরেক্টরস গঠন করা হয়েছে, যেখানে ৮ জন সদস্য ও ৩ জন অফিসিয়াল সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি কর্পোরেশনের আয়ের উৎস, অতীতের জটিলতা এবং বর্তমান অগ্রগতির বিস্তারিত বিবরণও উপস্থাপন করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন—
কর্পোরেশনের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি. নায়ার। সবাই কর্পোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ে অংশ নেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment