---Advertisement---

টাকারজলায় সংঘর্ষ, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আহত এসপি সহ একাধিক পুলিশ!

By Suman Debnath

April 10, 2026 9:45 PM

---Advertisement---

বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত লম্প্রাইকামি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তিপরা মথার কর্মীরা বিজেপির প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে। ওই সংঘর্ষের জেরে সিপাহিজলা জেলার পুলিশ সুপার (এসপি) বিজয় দেববর্মা সহ একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন।

জানা যায়, আজ তিপরা মথার সমর্থকরা বৃহৎ সংখ্যায় জড়ো হয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার উদ্দেশ্যে এগিয়ে আসেন। অভিযোগ, এর আগে বিজেপি কর্মীরা মথার সমর্থকদের বাধা দেয় ও হুমকি দেয়, যার জেরেই উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মথার সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরই চড়াও হয়। এই হামলায় এসপি বিজয় দেববর্মা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।

আরও পড়ুন:  খোয়াইয়ে মানব পাচার চক্রের মুল পান্ডা পুলিশের জালে!

খবর পেয়ে সিপাহিজলা জেলার জেলাশাসক (ডিএম) ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল ঘটনাস্থলে রওনা দেন। তিনি বলেন, একদল জনগণ লম্প্রাইকামিতে বিজেপি প্রার্থীর বাড়ি ঘেরাও করেছিল। কিছু পুলিশ কর্মী আহত হয়েছেন বলে শুনেছি, তবে গুলিচালনার বিষয়ে নিশ্চিত নই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি ঘটনাস্থলে যাচ্ছি।

ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment