---Advertisement---

তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এন.এস.এস বিশেষ প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা।

By Suman Debnath

February 7, 2026 3:00 PM

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার :
তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন.এস.এস (National Service Scheme) প্রকল্পের বার্ষিক বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের মধ্যে সমাজসেবা, শৃঙ্খলা ও দেশসেবার চেতনা জাগ্রত করার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা এন.এস.এস-এর ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিধায়িকা কল্যাণী সাহা রায় তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের প্রশিক্ষণ শিবির ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্বগুণ, মানবিকতা ও স্বেচ্ছাসেবার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিবিরের মাধ্যমে আগামী দিনগুলোতে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম, সচেতনতামূলক কর্মসূচি ও স্বেচ্ছাশ্রমের আয়োজন করা হবে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। এই উদ্যোগে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসাহব্যঞ্জক পরিবেশের সৃষ্টি করেছে।

আরও পড়ুন:  সখী সেন্টার থেকে পালাল ৩ নাবালিকা! খাবার-ঔষধ না মেলার অভিযোগে বিশ্রামগঞ্জে চাঞ্চল্য!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment