জোলাইবাড়ি বাহাদুর ত্রিপুরা,১৫জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার: বাইখোরা ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক দিবস পুরস্কার বিতরণ শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত হাত ধরে এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় দীপায়ন চৌধুরী মহোদয় জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মাননীয় তাপস দত্ত মহোদয়, সমাজসেবী মাননীয় সজিৎ দও মহোদয়
সহ বাইখোড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণির বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য অতিথিবৃন্দ। দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত বক্তব্য রাখেন এই মহতী আয়োজন শিক্ষার্থীদের সারাবছরের অধ্যবসায়,
মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও ভবিষ্যতের স্বপ্ন গড়ে তোলার এক অনন্য উপলক্ষ। তিনি আরো বলেন সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর যাত্রা।আজ যারা এই মঞ্চে পুরস্কার গ্রহণ করবে, তোমাদের জানাই আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন। তোমাদের এই অর্জন বাকিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আর যারা আজ পুরস্কার পাচ্ছো না, তাদের উদ্দেশ্যে বলতে চাই— পরাজয় মানেই শেষ নয়, বরং এটি আরও দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর একটি নতুন সুযোগ
Leave a Comment