দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে সরল ‘ধাম’, শুভেন্দুকে ধন্যবাদ ওড়িশার মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

November 26, 2026 4:00 PM

দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে সরল ‘ধাম’, শুভেন্দুকে ধন্যবাদ ওড়িশার মুখ্যমন্ত্রীর


দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে সরকারিভাবে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল পশ্চিমবঙ্গ সরকার। এই পদক্ষেপের জন্য বৃহস্পতিবার সমাজমাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। একই সঙ্গে এই বিতর্কের জন্য বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও নিশানা করেছেন তিনি।

গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছিলেন শুভেন্দু। চিঠিতে তিনি জানান, ওড়িশাবাসী এবং জগন্নাথ ভক্তদের ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে গোটা মন্দির কমপ্লেক্সের নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’।

আরও পড়ুন: বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’, কারা পাবেন মাসে ১৫০০-২০০০? সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ

আর তার ভিতরে থাকা মন্দিরটি পরিচিত হবে ‘শ্রী শ্রী জগন্নাথ মন্দির’ নামে। শুভেন্দুর বক্তব্য, নতুন নামকরণ মন্দিরের পবিত্রতা বজায় রাখার পাশাপাশি প্রকল্পটির বৃহত্তর সাংস্কৃতিক চরিত্রকেও তুলে ধরবে। এর ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশার দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক শ্রদ্ধা আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন:  হিমাচলে আচমকা বিরাট ধস, মৃত ১৩

বৃহস্পতিবার শুভেন্দুর চিঠির প্রাপ্তিস্বীকার করে দীর্ঘ পোস্ট করেন মোহনচরণ মাঝি। তাঁর বক্তব্য, মহাপ্রভু শ্রী জগন্নাথ বিশ্বের আধ্যাত্মিক আত্মা এবং ওড়িশার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের শ্রেষ্ঠ প্রতীক। পূর্বতন পশ্চিমবঙ্গ সরকার দিঘার মন্দির কমপ্লেক্সের ক্ষেত্রে ‘জগন্নাথ ধাম’ নাম ব্যবহার করে ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বকে উপেক্ষা করেছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এর ফলে কোটি কোটি ভক্তের ভাবাবেগে আঘাত লেগেছিল।

আরও পড়ুন: লন্ডনযাত্রায় বাধা দেওয়ার পর এবার ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস

বর্তমান মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাঝি লেখেন, পূর্ববর্তী ঘোষণার পর শুভেন্দু সরকারিভাবে মন্দির কমপ্লেক্সের নাম থেকে ‘ধাম’ শব্দটি সরানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এই সংবেদনশীলতা ও দ্রুত পদক্ষেপের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান ওড়িশার মুখ্যমন্ত্রী। দুই বিজেপি-শাসিত রাজ্যের পারস্পরিক সহযোগিতা এবং সনাতন ঐতিহ্যের প্রতি সম্মানের কারণেই এই ইতিবাচক সমাধান সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি। ওড়িশার মানুষের তরফে কৃতজ্ঞতা জানিয়ে মাঝি বলেন, ওড়িয়া অস্মিতা এবং মহাপ্রভুর মহিমা রক্ষায় তাঁর সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন:  সোম থেকে বাড়বে বৃষ্টির দাপট, উত্তর-দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর গত জুন মাসেই এই বিষয়ে প্রথম পদক্ষেপ করেছিলেন শুভেন্দু। ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তির চিঠি নিয়ে নবান্নে এসেছিলেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। তাঁর উপস্থিতিতে বৈঠকের পর দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment