কলকাতা পুরভোট নিয়ে জট কাটল না, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

By Suman Debnath

November 25, 2026 1:05 PM

কলকাতা পুরভোট নিয়ে জট কাটল না, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট


বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। ফলে পুরভোট ঘোষণার উপর হাইকোর্টের জারি করা স্থগিতাদেশই বহাল রইল

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিল না সুপ্রিম কোর্ট। মামলাটি ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দিল শীর্ষ আদালত। একই সঙ্গে প্রস্তাব দেওয়া হয়েছে, ডিভিশন বেঞ্চ এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত কলকাতা পুরসভার ভোট ঘোষণা করা যাবে না। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। ফলে পুরভোট ঘোষণার উপর হাইকোর্টের জারি করা স্থগিতাদেশই বহাল রইল। আগামী ৩০ নভেম্বর, সোমবার মামলার পরবর্তী শুনানি।


[ad_2]

আরও পড়ুন:  বাংলার ভোট ফের করার দাবি, ভোটার বাদ নিয়ে জ্ঞানেশের বিরুদ্ধে কমিশনেই বিদ্রোহ, তোলপাড় দেশ!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment