রাজ্যে আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন, মিলবে বিশুদ্ধ সাত্ত্বিক খাবারও! গৌরী মেলার মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

November 24, 2026 11:55 AM

রাজ্যে আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন, মিলবে বিশুদ্ধ সাত্ত্বিক খাবারও! গৌরী মেলার মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্যে নতুন করে আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালু করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা শহরের পাশাপাশি জেলার মেডিক্যাল কলেজ, আদালত, প্রশাসনিক কার্যালয়, বাসস্ট্যান্ড, জেটি ঘাট, জংশন ও বড় বাজারের মতো জনবহুল এলাকায় এই ক্যান্টিনগুলি ছড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নতুন করে কাজের সুযোগ তৈরি হবে বলে জানান তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বৈষ্ণব সমাজের কথা মাথায় রেখে এবার থেকে মা আহার ক্যান্টিনে বিশুদ্ধ নিরামিষ বা সাত্ত্বিক আহারের ব্যবস্থাও থাকবে।মাছ ও ডিমের বর্তমান ব্যবস্থার পাশাপাশি অতিরিক্তভাবে এই সাত্ত্বিক খাবার পাওয়া যাবে, যা রাজ্যে প্রথম বারাসত থেকে শুরু হবে।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প, খাদ্য ও মশলা সামগ্রী নিয়ে আগে ‘সবলা মেলা’ অনুষ্ঠিত হত, যা পালাবদলের পর নতুন রূপে ‘গৌরী মেলা’ হয়েছে। সোমবার সন্ধ্যায় নিউটাউন মেলা মাঠে রাজ্য স্তরের এই গৌরী মেলার উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত ৫০০টি মা আহার ক্যান্টিন রাজ্যজুড়ে চলছে, যেখানে ৫ টাকায় খাবার পাওয়া যায়। সেখানে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দ করে সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থা করা হয়েছে এবং শীঘ্রই আরও ৫০০টি নতুন ক্যান্টিন চালু হবে।মঞ্চে উপস্থিত এক সরকারি আধিকারিককে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, বারাসত ছাড়াও নবদ্বীপ ও মায়াপুরের বৈষ্ণব সমাজ থেকে সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ খাবারের অনুরোধ আসবে। তাই বর্তমান ব্যবস্থা চালু রেখেই অতিরিক্ত হিসেবে সাত্ত্বিক আহার চালু করতে হবে এবং তার জন্য অর্থদপ্তর অতিরিক্ত বরাদ্দ দেবে।
মহিলাদের স্বনির্ভরতার কথা ভেবে আগামী বছর থেকে রাজ্য ও জেলার গণ্ডি ছাড়িয়ে ব্লকে ব্লকে ‘গৌরী মেলা’ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকার থেকে ২৫০ কোটি টাকা আনা হয়েছে।যাচাই প্রক্রিয়া শেষে ইতিমধ্যেই আড়াই লক্ষ গোষ্ঠীর অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৩০০টি ক্ষুদ্র প্রকল্প চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, এ বছর নিউটাউন মেলা মাঠে মোট ২৬০টি স্টল বসেছে এবং মেলা আয়োজনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যের পাশাপাশি এই প্রথমবার একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থাও এই মেলায় অংশ নিয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। এরপর বুধবার কোচবিহারের রাসমেলা মাঠে ‘গৌরী মেলা’-র উদ্বোধন হবে। সেখানে যোগ দিয়ে বাংলার মায়েদের হাতে তৈরি বিখ্যাত বড়ি ও আচার কিনে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:  কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে তীক্ষ্ণ প্রশ্ন সুপ্রিম কোর্টের, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলা গেল প্রধান বিচারপতির কাছে

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment