১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা হাসিনার, দিল্লি থেকে ঢাকায় আনতে চাইলেন রাষ্ট্রীয় বিমান

By Suman Debnath

November 24, 2026 11:51 AM

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা হাসিনার, দিল্লি থেকে ঢাকায় আনতে চাইলেন রাষ্ট্রীয় বিমান

বাংলাদেশের মহান বিজয় দিবসেই দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এ জন্য বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানের ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা।তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। দেশে ফেরার নির্দিষ্ট দিন ঘোষণার ঘটনা এই প্রথম। মুখপাত্রের বক্তব্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই হাসিনাকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই বিজয় দিবসে তাঁকে দেশে ফেরানোর দায়িত্বও সরকারের।

আরও পড়ুন:  Odisha Murder Case | মঙ্গলসূত্র বন্ধক রেখে স্বামীকে খুনের অভিযোগ

তবে তাঁর প্রত্যাবর্তন ঘিরে জটিলতা রয়েছে।বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফিরলে হাসিনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে আনতে ভারত সরকারের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

ফলে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Suman Debnath

Journalist

Related Stories

হাসিনার দেশে ফেরার আগে তারেকের সঙ্গে বৈঠক নাহিদের, ফের ভারত-বিরোধী সুর!

হাসিনার দেশে ফেরার আগে তারেকের সঙ্গে বৈঠক নাহিদের, ফের ভারত-বিরোধী সুর!

বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, তারেক সরকারের কাছে বিমানের আর্জি

বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, তারেক সরকারের কাছে বিমানের আর্জি

নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, দ্রুত চিকিৎসার পরামর্শ ব্যক্তিগত চিকিৎসকের, হৃদ্‌যন্ত্র ও কিডনির ক্ষতির আশঙ্কা

নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, দ্রুত চিকিৎসার পরামর্শ ব্যক্তিগত চিকিৎসকের, হৃদ্‌যন্ত্র ও কিডনির ক্ষতির আশঙ্কা

শেয়ার বাজারে মহাধস! ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক ধাক্কায় উধাও ৪.৫ লক্ষ কোটির লগ্নি!

‘নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ!’ বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বড় বার্তা মোদির, কাঠমান্ডুকে ১৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা

‘নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ!’ বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বড় বার্তা মোদির, কাঠমান্ডুকে ১৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ফের অগ্নিসন্ত্রাস! একের পর এক হামলার নিশানায় ইউনুসের গ্রামীণ ব্যাঙ্ক, ১০০ শাখায় পেট্রোল বোমা!

বাংলাদেশে ফের অগ্নিসন্ত্রাস! একের পর এক হামলার নিশানায় ইউনুসের গ্রামীণ ব্যাঙ্ক, ১০০ শাখায় পেট্রোল বোমা!

No comments to show.

Leave a Comment