গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইরফানকে জামিন সুপ্রিম কোর্টের, ১৮ বছর জেলে থাকার পর কী কারণে মিলল মুক্তি?

By Suman Debnath

November 23, 2026 7:20 PM

গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইরফানকে জামিন সুপ্রিম কোর্টের, ১৮ বছর জেলে থাকার পর কী কারণে মিলল মুক্তি?


২০০২ সালের গোধরা ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ইরফান সিরাজ পাডাকে জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সোমবার, ২৩ নভেম্বর, চিকিৎসাজনিত কারণ এবং দীর্ঘদিন কারাবন্দি থাকার বিষয়টি বিবেচনা করে তাঁর যাবজ্জীবন সাজা স্থগিত করেছে শীর্ষ আদালত। ইরফানের গুরুতর হৃদ্‌রোগের সমস্যা রয়েছে বলে আদালতে জানানো হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার কথা গুজরাত সরকারও অস্বীকার করেনি। তবে এই নির্দেশের অর্থ ইরফানের দোষমুক্তি নয়। তাঁর মূল আপিলের নিষ্পত্তি এখনও বাকি।

ইরানের নামের সঙ্গে জড়িয়ে থাকা এই মামলার ঘটনাটি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি। গুজরাতের গোধরা স্টেশনের কাছে অযোধ্যা থেকে ফেরা সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগার ঘটনায় ৫৮ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর গুজরাতজুড়ে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে।

কেন ইরফানকে জামিন দিল শীর্ষ আদালত? ইরফানের আইনজীবীর বক্তব্য ছিল, দীর্ঘদিন জেলে থাকার পাশাপাশি তিনি গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত। তাঁর হৃদ্‌যন্ত্রের সমস্যা রয়েছে এবং চিকিৎসার প্রয়োজন। এই আবেদনের বিরোধিতা করে তাঁর শারীরিক অবস্থাকে মিথ্যা বলে দাবি করেনি গুজরাত সরকারও।

বিচারপতি এম এম সুন্দরেশ (Justice M M Sundresh) এবং বিচারপতি পি বি ভারালে (Justice P B Varale)-র বেঞ্চ জানায়, মূলত চিকিৎসাজনিত কারণেই সাজা স্থগিতের আবেদন করা হয়েছে। রাজ্য সরকারের তরফেও সংশ্লিষ্ট শারীরিক অবস্থার তথ্য সঠিক বলে জানানো হয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করেই সাজা স্থগিতের সিদ্ধান্ত নেয় আদালত। জামিনের শর্ত নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে।

আরও পড়ুন:  এসআইআর মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুপ্রিম কোর্টের নোটিস, খারিজ সাসপেনশনের আবেদন

গোধরাকাণ্ডে কী সাজা হয়েছিল ইরফানের? ২০০২ সালের ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে ২০১১ সালের মার্চ মাসে বিশেষ আদালত মোট ৩১ জনকে দোষী সাব্যস্ত করে। তাঁদের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড এবং ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আরও ৬৩ জনকে বেকসুর খালাস করা হয়।

পরবর্তী সময়ে ২০১৭ সালের অক্টোবরে গুজরাত হাই কোর্ট (Gujarat High Court) ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে। একই সঙ্গে বাকি ২০ জনের যাবজ্জীবন সাজাও বহাল রাখে। সেই রায়ের বিরুদ্ধে দোষীদের দায়ের করা আপিল ২০১৮ সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

ইরফানের ক্ষেত্রেও দোষী সাব্যস্ত হওয়ার রায়ের বিরুদ্ধে আপিল এখনও নিষ্পত্তি হয়নি। অর্থাৎ, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে তাঁর সাজা সাময়িকভাবে স্থগিত হয়েছে, কিন্তু আগের দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিল হয়নি।

আরও পড়ুন:  ২৭২ কোটি টাকার জলঢাকা রেল প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র

গোধরাকাণ্ডে আগেও একাধিক বন্দিকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট: এই মামলায় এর আগেও কয়েকজন সাজাপ্রাপ্ত ব্যক্তি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। ২০২২ সালে এক বন্দির পারিবারিক ও মানবিক পরিস্থিতি বিবেচনা করে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। একই বছরের ডিসেম্বরে ১৭ বছরের বেশি কারাবাসের বিষয়টি বিবেচনা করে ফারুক নামে এক সাজাপ্রাপ্তকেও জামিন দেওয়া হয়।

২০২৩ সালের এপ্রিল মাসে আরও আটজন সাজাপ্রাপ্তকে জামিন দিয়েছিল শীর্ষ আদালত। তবে প্রত্যেকের আবেদন ও পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সোমবারের নির্দেশেও আদালত ইরফানের গুরুতর হৃদ্‌রোগ এবং দীর্ঘ কারাবাসের বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে থাকা মামলার চূড়ান্ত আইনি নিষ্পত্তি এখনও বাকি। ফলে এই জামিনকে গোধরাকাণ্ডের মামলায় দোষমুক্তি হিসেবে দেখার কোনও সুযোগ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover







-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Suman Debnath

Journalist

Related Stories

দিল্লিতে থানার ভিতরেই পাঁচ পুলিশকর্মীকে ছুরির কোপ, পালানোর সময় পর পর ৬ গুলিতে এনকাউন্টার

দিল্লিতে থানার ভিতরেই পাঁচ পুলিশকর্মীকে ছুরির কোপ, পালানোর সময় পর পর ৬ গুলিতে এনকাউন্টার

গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইরফানকে জামিন সুপ্রিম কোর্টের, ১৮ বছর জেলে থাকার পর কী কারণে মিলল মুক্তি?

গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইরফানকে জামিন সুপ্রিম কোর্টের, ১৮ বছর জেলে থাকার পর কী কারণে মিলল মুক্তি?

পুর নিয়োগ দুর্নীতি মামলা, প্রেসিডেন্সি জেলে গিয়ে ফের সুজিত বসুকে জেরা করতে চায় সিবিআই

পুর নিয়োগ দুর্নীতি মামলা, প্রেসিডেন্সি জেলে গিয়ে ফের সুজিত বসুকে জেরা করতে চায় সিবিআই

ওয়ার্ড পুনর্বিন্যাসে আইনি জট, ভোট ঘোষণা করলেও আদালতের নির্দেশ মানতে হবে কমিশনকে

ওয়ার্ড পুনর্বিন্যাসে আইনি জট, ভোট ঘোষণা করলেও আদালতের নির্দেশ মানতে হবে কমিশনকে

ডোনার কোটায় ভর্তি নিয়ে প্রশ্ন, সরকারি মেডিক্যাল কলেজে নতুন ভর্তি নয়, নিদের্শ বিচারপতি অমৃতা সিনহার

ডোনার কোটায় ভর্তি নিয়ে প্রশ্ন, সরকারি মেডিক্যাল কলেজে নতুন ভর্তি নয়, নিদের্শ বিচারপতি অমৃতা সিনহার

হাসিনার প্রত্যাবর্তনের আগে বেনাপোল সীমান্তে আওয়ামি লিগের চার শীর্ষ নেতা, প্রতিবাদে উত্তাল পেট্রাপোল

হাসিনার প্রত্যাবর্তনের আগে বেনাপোল সীমান্তে আওয়ামি লিগের চার শীর্ষ নেতা, প্রতিবাদে উত্তাল পেট্রাপোল

No comments to show.

Leave a Comment