পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে কারাগারে প্রেরণ

By Suman Debnath

November 12, 2026 5:00 PM

পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে কারাগারে প্রেরণ


পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে কারাগারে প্রেরণ


ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর দুই নেতা কে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ এর সাবেক সদস্য ও ভাঙ্গুড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং অষ্টমনীষা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা। আটকের পর তাদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক আব্দুল আলিম ও মোঃ জুয়েল রানা দুই জনই অষ্টমনিষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলার আসামি। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল। সম্প্রতি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুনরায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ডের বিষয়ে নজরদারি জোরদার করে।

আরও পড়ুন:  মজলুমের সংসদ গড়ার কথা বললেন ভারপ্রাপ্ত স্পিকার

পরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। আটকের বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আজম বলেন, “তারা নাশকতার বিভিন্ন ধরনের পরিকল্পনা করার সময় হাতেনাতে আটক হয়েছেন।”

পুলিশ আরও নিশ্চিত করেছে, আটক দুই ব্যক্তি অষ্টমনিষা ইউনিয়নের বিস্ফোরক মামলার আসামি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এদিকে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন:  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

Suman Debnath

Journalist

Related Stories

দিল্লিতে থানার ভিতরেই পাঁচ পুলিশকর্মীকে ছুরির কোপ, পালানোর সময় পর পর ৬ গুলিতে এনকাউন্টার

দিল্লিতে থানার ভিতরেই পাঁচ পুলিশকর্মীকে ছুরির কোপ, পালানোর সময় পর পর ৬ গুলিতে এনকাউন্টার

গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইরফানকে জামিন সুপ্রিম কোর্টের, ১৮ বছর জেলে থাকার পর কী কারণে মিলল মুক্তি?

গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইরফানকে জামিন সুপ্রিম কোর্টের, ১৮ বছর জেলে থাকার পর কী কারণে মিলল মুক্তি?

পুর নিয়োগ দুর্নীতি মামলা, প্রেসিডেন্সি জেলে গিয়ে ফের সুজিত বসুকে জেরা করতে চায় সিবিআই

পুর নিয়োগ দুর্নীতি মামলা, প্রেসিডেন্সি জেলে গিয়ে ফের সুজিত বসুকে জেরা করতে চায় সিবিআই

ওয়ার্ড পুনর্বিন্যাসে আইনি জট, ভোট ঘোষণা করলেও আদালতের নির্দেশ মানতে হবে কমিশনকে

ওয়ার্ড পুনর্বিন্যাসে আইনি জট, ভোট ঘোষণা করলেও আদালতের নির্দেশ মানতে হবে কমিশনকে

ডোনার কোটায় ভর্তি নিয়ে প্রশ্ন, সরকারি মেডিক্যাল কলেজে নতুন ভর্তি নয়, নিদের্শ বিচারপতি অমৃতা সিনহার

ডোনার কোটায় ভর্তি নিয়ে প্রশ্ন, সরকারি মেডিক্যাল কলেজে নতুন ভর্তি নয়, নিদের্শ বিচারপতি অমৃতা সিনহার

হাসিনার প্রত্যাবর্তনের আগে বেনাপোল সীমান্তে আওয়ামি লিগের চার শীর্ষ নেতা, প্রতিবাদে উত্তাল পেট্রাপোল

হাসিনার প্রত্যাবর্তনের আগে বেনাপোল সীমান্তে আওয়ামি লিগের চার শীর্ষ নেতা, প্রতিবাদে উত্তাল পেট্রাপোল

No comments to show.

Leave a Comment