১৩ বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী আন্নার সঙ্গে বিচ্ছেদ অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের

By Suman Debnath

November 10, 2026 6:42 PM

১৩ বছরের দাম্পত্যে ইতি, তৃতীয় স্ত্রী আন্নার সঙ্গে বিচ্ছেদ অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের

দীর্ঘ আলোচনার পর পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা বজায় রেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। বৈবাহিক সম্পর্ক শেষ হলেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেও জানান তাঁরা।

অমরাবতী, ১০ নভেম্বর: ১৩ বছরের সম্পর্কের ইতি। তৃতীয় স্ত্রী আন্না লেজনেভার সঙ্গে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণের বিবাহ বিচ্ছেদের খবরে মন খারাপ ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতির মাধ্যমে আন্না কোনিডালা ও পবন কল্যাণ বিচ্ছেদের খবরটি জানান। দীর্ঘ আলোচনার পর পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা বজায় রেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। বৈবাহিক সম্পর্ক শেষ হলেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেও জানান তাঁরা।

এর আগে ১৯৯৭ সালে নন্দিনীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পবন কল্যাণ। তবে ১৯৯৯ সাল থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন এবং ২০০৮ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেসাইকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। রেণু ও পবনের এক ছেলে ও এক মেয়ে আছে। এরপর ২০১৩ সালে রাশিয়ান মডেল আন্নাকে বিয়ে করেন পবন। পবন-আন্না দম্পতির দুই সন্তান রয়েছে। অবশেষে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনেও ইতি টানলেন তাঁরা।

আরও পড়ুন:  মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, দাদু-ঠাকুমার কাছে থাকতে হাইকোর্টে ১৫ বছরের কিশোর

তেলেগু ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। ২০১১ সালে তেলেগু সিনেমা ‘তিন মার’ ছবির শুটিং চলাকালীন আন্নার সঙ্গে তাঁর আলাপ হয়। দু’বছর প্রেম করার পর ২০১৩ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। রাজনীতিতে অভিনেতার পথচলা শুরু ২০০৮ সালে। দাদা চিরঞ্জীবীর ‘প্রজা রাজ্যম পার্টি’ (পিআরপি)-র যুব শাখা ‘যুবরাজ্যম’-এর সভাপতি হিসেবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। পরবর্তীতে ২০১৪ সালের মার্চে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন ‘জনসেনা পার্টি’। এরপর একাধিক নির্বাচনেও অংশগ্রহণ করেন। ২০২৪ সালে টিডিপি এবং বিজেপির সঙ্গে জোট বাঁধে জনসেনা পার্টি। এই জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসে। এছাড়াও তার দল (জেএসপি) যে যে আসনে লড়াই করে, সব আসনে জয়লাভ করে। ২০২৪ সালের ১৪ জুন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ।

আরও পড়ুন:  উচ্চশিক্ষায় পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, প্রতি ১১ জনে ১ জনের আত্মহত্যার চিন্তা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment