বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ভারতের – Rplus

By Pritam Shil

November 10, 2026 6:20 PM

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ভারতের – Rplus


দোহায় শুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে আরও এক সোনা ভারতের। মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে সোনা জিতলেন ঈশা সিংহ, মনু ভাকের এবং দিব্যা থাডিগোল সুব্বারাজু। এই জয়ের সুবাদে চলতি বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের সোনার পদক সংখ্যা দাঁড়াল দুইয়ে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ভারতীয় দল মোট ১৭৬১-৬৮x স্কোর করে সবার আগে শেষ করে। দ্বিতীয় স্থানে থেকে রুপো পেয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের স্কোর ১৭৪৮-৬৬x। ভিয়েতনাম ১৭৪৫-৫৪x স্কোর করে ব্রোঞ্জ জিতেছে।

ভারতের হয়ে সবচেয়ে বেশি স্কোর করেন ঈশা। তাঁর সংগ্রহ ৫৯০-২৫x। মনু করেন ৫৮৭-২৪x এবং দিব্যার স্কোর ৫৮৪-১৯x। ফলে তিন শুটারের ধারাবাহিক পারফরম্যান্সেই নিশ্চিত হয় ভারতের সোনা।

দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও ভারতের দুই শুটার ফাইনালে জায়গা করে নেন। ঈশা এবং মনু দু’জনেই ব্যক্তিগত ২৫ মিটার পিস্তলের ফাইনালে ওঠেন। সেখানে ২৭টি হিট করে চতুর্থ স্থানে শেষ করেন মনু। অল্পের জন্য হাতছাড়া হয় পদক। ঈশা ১১টি হিট করে অষ্টম স্থানে শেষ করেন।

আরও পড়ুন:  মহারাষ্ট্রের হাতে পরাজয় বাংলার! - Rplus

এর আগে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে ভারত। ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, অখিল শেওরান এবং নীরজ কুমারের দল মোট ১৭৫১-৯১x স্কোর করে তৃতীয় হয়। ১৭৫৪-৯২x স্কোর করে চেকিয়া সোনা এবং ১৭৫২-৮১x স্কোর করে নরওয়ে রুপো পেয়েছে। ঐশ্বর্য করেন ৫৮৭-৩৩x, নীরজ ৫৮২-৩১x এবং অখিল ৫৮২-২৭x।

বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের পদক তালিকায় এর আগেও যোগ হয়েছে একাধিক সাফল্য। মহিলাদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন নিবেদিতা ভেলুর নায়ার। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপো পেয়েছেন জয়পাল মালভিয়া। পুরুষদের ৫০ মিটার পিস্তল দলগত ইভেন্টে সোনা এসেছে রবীন্দ্র সিংহ, সৌরভ চৌধুরী এবং আমনপ্রীত সিংহের হাত ধরে। একই ইভেন্টে ব্যক্তিগত রুপোও জিতেছেন রবীন্দ্র। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুপো পেয়েছেন এলাভেনিল ভালারিভান, সোনম মাস্কার এবং শম্ভবী ক্ষীরসাগর।

আরও পড়ুন:  ১৫ বছরেই বড় দায়িত্ব! দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক বৈভব সূর্যবংশী, নেতৃত্বে ঈশান কিষাণ

No comments to show.

Leave a Comment