কালীপুজোর আগে কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, লালবাজারে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

By Suman Debnath

November 7, 2026 4:15 PM

কালীপুজোর আগে কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, লালবাজারে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী


কালীপুজোর প্রাক্কালে কলকাতা পুলিশে নতুন নিয়োগ। শনিবার দুপুর ১২টা থেকে লালবাজার প্রাঙ্গণে ৩০৯ জন সফল প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মোট ৩০৯ জনকে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ২৯ জন মহিলা সাব-ইনস্পেক্টর। বাকিদের মধ্যে রয়েছেন পুরুষ সাব-ইনস্পেক্টর, সাব ইন্সপেক্টর(আর্মড পুলিশ) এবং ট্রাফিক সার্জেন্ট পদের সফল প্রার্থীরা।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি নিয়োগপত্র তুলে দেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ পর্ষদের চেয়ারম্যান নীরজ কুমার সিং, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রথম) দীপনারায়ণ গোস্বামী।

নবনিযুক্ত পুলিশকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, সকলকে ‘নেশন ফার্স্ট’ নীতি মেনে কাজ করতে হবে। ভারতীয় ন্যায় সংহিতা, জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির নিয়মকানুন সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশও যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন:  ‘মামলা করব, বেআইনি নির্মাণ ভাঙব’ভয় দেখিয়ে তোলাবাজি? কলকাতা জুড়ে এমন কিছু আইনজীবীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

পাশাপাশি, থানার ওসিদের নির্দেশ মেনে কাজ করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিয়েছেন, পুলিশের কাজের নির্দিষ্ট কোনও সময়সীমা নেই। দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

পুলিশকর্মীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষার কাজে রাজ্য সরকার সর্বদা তাঁদের পাশে থাকবে। একই সঙ্গে রাজ্য থেকে নেশার কারবার বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলে কোনওভাবেই অভিযুক্তদের রেয়াত করা চলবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment